০৪ জুলাই ২০২৬, শনিবার, ০০:০০

শিরোনাম
জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল ১৫০ সামরিক কর্মকর্তার পদোন্নতি-সুবিধা ঘোষণা নতুন বেতন কাঠামো নিয়ে যা জানাল সরকার এআই যুগেও নৈতিক সাংবাদিকতার তাগিদ তথ্যমন্ত্রীর রোহিঙ্গা সংকটে নতুন উদ্বেগ, কমছে বৈশ্বিক সহায়তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি লোডশেডিং ও ভূতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি সভা

১৫০ সামরিক কর্মকর্তার পদোন্নতি-সুবিধা ঘোষণা

১৫০ সামরিক কর্মকর্তার পদোন্নতি-সুবিধা ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬, ২০:৪৯

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর চাকরিতে ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার হওয়া ১৫০ কর্মকর্তার জন্য বিশেষ প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে তাদের ভূতাপেক্ষ পদোন্নতি, স্বাভাবিক অবসর এবং বকেয়া বেতন-ভাতাসহ বিভিন্ন সুবিধা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় ১ জুলাই জারি করা প্রজ্ঞাপনে জানায়, মন্ত্রণালয় ও তিন বাহিনীর সদর দপ্তরের গঠিত কমিটির সুপারিশ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুবিধাপ্রাপ্তদের মধ্যে সেনাবাহিনীর ১১৫ জন, নৌবাহিনীর ২১ জন এবং বিমান বাহিনীর ১৪ জন কর্মকর্তা রয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামের পাশে উল্লেখিত তারিখ অনুযায়ী স্বাভাবিক অবসর বা ভূতাপেক্ষ পদোন্নতি কার্যকর হবে। পাশাপাশি বিধি অনুযায়ী তারা বকেয়া বেতন-ভাতা, আর্থিক পাওনা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধা পাবেন।

সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আমিনুল করিম ও লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালীকে পূর্বের অকালীন অবসরের পরিবর্তে স্বাভাবিক অবসরের সুবিধা ও বকেয়া বেতন-ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীকে মেজর জেনারেল এবং পরে লেফটেন্যান্ট জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে স্বাভাবিক অবসরের সুবিধা দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে এক কোটি টাকা বিশেষ আর্থিক সুবিধা এবং যোগ্যতা অনুযায়ী সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পদায়নের সুপারিশ করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিনুর রহমানকে ব্রিগেডিয়ার জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি এবং ৫০ লাখ টাকা বিশেষ আর্থিক সুবিধা দেওয়ার কথাও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

নৌবাহিনীর ক্ষেত্রে রিয়ার এডমিরাল মোস্তাফিজুর রহমান ও কমডোর এম আই হোসেন এবং বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ দেলোয়ার হোসেন ও এয়ার কমডোর সৈয়দ ইমতিয়াজ হোসেনের পদোন্নতি ও বকেয়া সুবিধার বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সশস্ত্র বাহিনী বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয় এ সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব পালন করবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে এ বিষয়ে ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারির পূর্ববর্তী প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন