২৯ জুন ২০২৬, সোমবার, ১৭:৩০

শিরোনাম
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় বিশেষ বরাদ্দ ঘোষণা স্থানীয় সরকারমন্ত্রীর এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১,১৪৫ জন হার্টের রিং ও চোখের লেন্সের খরচ প্রায় অর্ধেকে নেমে আসবে-প্রধানমন্ত্রী এবারের বাজেট হবে বাস্তবমুখী ও জীবনবান্ধব’: প্রধানমন্ত্রী ইউনিয়ন পর্যায়ে গঠিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু হচ্ছে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ১০:৩২

ভেনেজুয়েলায় ভয়াবহ দুই দফা ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ১ হাজার ৫০০ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে দেশি-বিদেশি উদ্ধারকারী দল দিনরাত কাজ করে যাচ্ছে। এদিকে জীবিত উদ্ধার হওয়া কয়েকজনের ঘটনায় স্বজনদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাস থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত উপকূলীয় রাজ্য লা গুয়াইরা। সেখানে শত শত ভবন ধসে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ৭৭৪টি ভবন সম্পূর্ণভাবে ধসে পড়েছে।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, এখনও জীবিত মানুষ উদ্ধারের সম্ভাবনা থাকায় উদ্ধার অভিযান বন্ধ করা হচ্ছে না। ক্ষতিগ্রস্ত ভবনগুলো বসবাসের উপযোগী কি না, তা যাচাই করতে একটি বিশেষ কমিশন গঠন করেছে সরকার। পাশাপাশি লা গুয়াইরায় আরও এক সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

সরকারি হিসাবে, এখন পর্যন্ত ৩ হাজার ১৫০ জন আহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন ১২ হাজার ৭২১ জন। শনিবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে এক বাবা ও তার ছেলেকেও জীবিত উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।

অন্যদিকে, বিরোধীদল-সমর্থিত একটি ওয়েবসাইট দাবি করেছে, এখনও প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। এদিকে, একের পর এক আফটারশকের কারণে উদ্ধার অভিযান আরও জটিল হয়ে পড়েছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন