২৯ জুন ২০২৬, সোমবার, ১৫:৩৩

শিরোনাম
হার্টের রিং ও চোখের লেন্সের খরচ প্রায় অর্ধেকে নেমে আসবে-প্রধানমন্ত্রী এবারের বাজেট হবে বাস্তবমুখী ও জীবনবান্ধব’: প্রধানমন্ত্রী ইউনিয়ন পর্যায়ে গঠিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু হচ্ছে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি এক ঘণ্টার কম সময়ে বাংলাদেশের আশপাশে তিনটি ভূমিকম্প, নতুন করে উদ্বেগ উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা বাড়ছে, তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় দুটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ, রাজধানীসহ দেশজুড়ে লোডশেডিংয়ের শঙ্কা মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প
শিরোনাম
হার্টের রিং ও চোখের লেন্সের খরচ প্রায় অর্ধেকে নেমে আসবে-প্রধানমন্ত্রী এবারের বাজেট হবে বাস্তবমুখী ও জীবনবান্ধব’: প্রধানমন্ত্রী ইউনিয়ন পর্যায়ে গঠিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু হচ্ছে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি এক ঘণ্টার কম সময়ে বাংলাদেশের আশপাশে তিনটি ভূমিকম্প, নতুন করে উদ্বেগ উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা বাড়ছে, তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় দুটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ, রাজধানীসহ দেশজুড়ে লোডশেডিংয়ের শঙ্কা মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প

ইউনিয়ন পর্যায়ে গঠিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি

ইউনিয়ন পর্যায়ে গঠিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ১২:২১

দুর্নীতিবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ জোরদারে ইউনিয়ন পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) গঠনের উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দুদকের কার্যক্রমের সঙ্গে নতুন এ কর্মসূচি যুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি কার্যক্রম পরিচালনা করছে। নতুন অর্থবছর থেকে এই কার্যক্রম ইউনিয়ন পর্যায়েও সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে দেশের তৃণমূল পর্যায়ে দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

দুদক ও দুর্নীতিবিরোধী সংগঠনগুলোর মতে, ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠিত হলে স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়বে। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা, সামাজিক প্রতিরোধ, সততা, নৈতিকতা ও সুশাসনের সংস্কৃতি আরও বিকশিত হবে।

এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ইউনিয়ন পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠনের উদ্যোগ ইতিবাচক। তবে অতীতের কার্যক্রম নিরপেক্ষভাবে মূল্যায়ন করে নতুন কাঠামো তৈরি করলে উদ্যোগটি আরও কার্যকর হবে।

দুদকের গঠনতন্ত্র অনুযায়ী, ইউনিয়ন পর্যায়ের প্রতিটি দুর্নীতি প্রতিরোধ কমিটি সাত সদস্যবিশিষ্ট হবে। এতে একজন সভাপতি, প্রয়োজনীয় সংখ্যক সদস্য এবং অন্তত এক-তৃতীয়াংশ নারী সদস্য রাখার বিধান রয়েছে। সমাজের সৎ, সচেতন ও স্বেচ্ছাসেবী ব্যক্তিদের মধ্য থেকে সদস্য নির্বাচন করা হবে।

বিদেশি নাগরিক, নির্বাচিত জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের সক্রিয় সদস্য, আদালতের অপ্রকৃতস্থ ঘোষিত ব্যক্তি, দেউলিয়া, ঋণখেলাপি এবং ফৌজদারি মামলায় অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তি এ কমিটির সদস্য হতে পারবেন না।

দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম বলেন, দুর্নীতি দমনে শুধু শাস্তিমূলক ব্যবস্থা যথেষ্ট নয়। তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ইউনিয়ন পর্যায়ে এ কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে।

দুদকের তথ্য অনুযায়ী, বর্তমানে জেলা ও মহানগর পর্যায়ে সর্বোচ্চ ১৩ সদস্য এবং উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ৯ সদস্যের দুর্নীতি প্রতিরোধ কমিটি রয়েছে। এসব কমিটি নিয়মিত আলোচনা সভা, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, র‌্যালি, মানববন্ধন, সেমিনার, নাটকসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছে।

২০২৫ সালের তথ্য অনুযায়ী, দেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে পাঁচ শতাধিক দুর্নীতি প্রতিরোধ কমিটি সক্রিয় ছিল। এসব কমিটির উদ্যোগে এক বছরে দেড় হাজারের বেশি আলোচনা সভা, এক হাজারের বেশি বিতর্ক প্রতিযোগিতা এবং শত শত জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান মনে করেন, ইউনিয়ন পর্যায়ে এসব কমিটি কার্যকরভাবে কাজ করতে পারলে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কৃষি উপকরণ বিতরণসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন সরকারি সেবায় অনিয়ম ও দুর্নীতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: বাসস।

আরও পড়ুন