২৯ জুন ২০২৬, সোমবার, ১৬:১৮

শিরোনাম
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১,১৪৫ জন হার্টের রিং ও চোখের লেন্সের খরচ প্রায় অর্ধেকে নেমে আসবে-প্রধানমন্ত্রী এবারের বাজেট হবে বাস্তবমুখী ও জীবনবান্ধব’: প্রধানমন্ত্রী ইউনিয়ন পর্যায়ে গঠিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু হচ্ছে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি এক ঘণ্টার কম সময়ে বাংলাদেশের আশপাশে তিনটি ভূমিকম্প, নতুন করে উদ্বেগ উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা বাড়ছে, তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় দুটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ, রাজধানীসহ দেশজুড়ে লোডশেডিংয়ের শঙ্কা

ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বাড়ছে ইরানের সাইবার হামলা

ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বাড়ছে ইরানের সাইবার হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ১৪:৫৪

ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনা এবার সাইবার অঙ্গনেও তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েলের দাবি, গত এক বছরে দেশটির বিরুদ্ধে ইরানের সাইবার হামলার সংখ্যা তিন গুণ বেড়েছে।

জার্মান সংবাদপত্র ডাই ভেল্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের জাতীয় সাইবার অধিদপ্তরের মহাপরিচালক ইয়োসি কারাদি।

তিনি জানান, ২০২৫ সালের জুন মাসে যেখানে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় ১ হাজার ৬০০টি শত্রুতামূলক সাইবার হামলার ঘটনা নথিভুক্ত হয়েছিল, ২০২৬ সালের জুনে সেই সংখ্যা বেড়ে প্রায় ৪ হাজার ৮০০-তে পৌঁছেছে।

ইয়োসি কারাদি বলেন, ইরানি হ্যাকারদের কিছু গোষ্ঠী অত্যন্ত দক্ষ। তাদের হামলা প্রতিহত করার সক্ষমতা ইসরায়েলের থাকলেও বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তার ভাষায়, বাস্তব যুদ্ধক্ষেত্রের মতো সাইবার জগতে কোনো যুদ্ধবিরতি বা সাময়িক বিরতি নেই।

ইসরায়েলের জাতীয় সাইবার অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক হামলাগুলোর মূল লক্ষ্য ছিল দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং বড় বড় প্রতিষ্ঠান। তবে হ্যাকাররা তুলনামূলক দুর্বল নিরাপত্তাব্যবস্থা থাকা ছোট ব্যবসা প্রতিষ্ঠান, আইন সংস্থা ও হিসাবরক্ষণ প্রতিষ্ঠানকেও টার্গেট করেছে।

কারাদির দাবি, যেসব প্রতিষ্ঠানে সহজে অনুপ্রবেশ করা সম্ভব হয়েছে, সেসব প্রতিষ্ঠানের পুরো সিস্টেম ও সংরক্ষিত তথ্য মুছে ফেলার চেষ্টা করেছে হামলাকারীরা।

এদিকে, ইসরায়েলের এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান। তবে অতীতে তেহরান বরাবরই অন্য দেশের বিরুদ্ধে সাইবার হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে। একই সঙ্গে নিজেদের সাইবার অবকাঠামোও বিভিন্ন সময় বিদেশি হামলার শিকার হয়েছে বলে দাবি করে আসছে দেশটি।

সূত্র: আল জাজিরা।

আরও পড়ুন