২৯ জুন ২০২৬, সোমবার, ১৬:১৫

শিরোনাম
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১,১৪৫ জন হার্টের রিং ও চোখের লেন্সের খরচ প্রায় অর্ধেকে নেমে আসবে-প্রধানমন্ত্রী এবারের বাজেট হবে বাস্তবমুখী ও জীবনবান্ধব’: প্রধানমন্ত্রী ইউনিয়ন পর্যায়ে গঠিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু হচ্ছে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি এক ঘণ্টার কম সময়ে বাংলাদেশের আশপাশে তিনটি ভূমিকম্প, নতুন করে উদ্বেগ উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা বাড়ছে, তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় দুটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ, রাজধানীসহ দেশজুড়ে লোডশেডিংয়ের শঙ্কা

তেলের দাম বাড়লেও বিশ্ববাজারে কমল স্বর্ণ-রুপার দাম

তেলের দাম বাড়লেও বিশ্ববাজারে কমল স্বর্ণ-রুপার দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ১২:১২

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হলেও স্বর্ণ ও রুপার দাম কমেছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদহার বৃদ্ধি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ মূল্যবান ধাতুর বাজারে চাপ সৃষ্টি করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬১.৩৫ ডলারে নেমে এসেছে। একই সময়ে আগস্ট মাসের ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ০.৫ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪ হাজার ৭৬.৪০ ডলারে।

এ নিয়ে টানা চতুর্থ মাসের মতো আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মাসিক দরপতনের ধারা অব্যাহত রয়েছে। এই সময়ে মোট মূল্যহ্রাস হয়েছে প্রায় ১০.৪ শতাংশ।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক হামলার ঘটনায় তেলের দাম আবারও বেড়েছে। এর ফলে মূল্যস্ফীতি ও সুদহার নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।

রোববার কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, যুদ্ধবিরতির শর্ত না মানলে ইরানের নেতৃত্বের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তবে একই দিনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, সাম্প্রতিক সংঘাত বন্ধ করে হরমুজ প্রণালি ইস্যুতে আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে তেহরান ও ওয়াশিংটন।

বিশ্লেষকদের মতে, অপরিশোধিত তেলের দাম বাড়লে মূল্যস্ফীতির চাপ বৃদ্ধি পায়। এতে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার বাড়ানোর দিকে ঝুঁকতে পারে। আর সুদহার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যায়।

এদিকে, স্পট সিলভারের দাম ১.১ শতাংশ কমে প্রতি আউন্স ৫৮.৫১ ডলারে নেমেছে। তবে প্লাটিনামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৬৩০.১৩ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০.৮ শতাংশ বেড়ে ১ হাজার ২১৮.৯২ ডলারে পৌঁছেছে।

আরও পড়ুন