২৯ জুন ২০২৬, সোমবার, ১৫:৩৬

শিরোনাম
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১,১৪৫ জন হার্টের রিং ও চোখের লেন্সের খরচ প্রায় অর্ধেকে নেমে আসবে-প্রধানমন্ত্রী এবারের বাজেট হবে বাস্তবমুখী ও জীবনবান্ধব’: প্রধানমন্ত্রী ইউনিয়ন পর্যায়ে গঠিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু হচ্ছে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি এক ঘণ্টার কম সময়ে বাংলাদেশের আশপাশে তিনটি ভূমিকম্প, নতুন করে উদ্বেগ উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা বাড়ছে, তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় দুটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ, রাজধানীসহ দেশজুড়ে লোডশেডিংয়ের শঙ্কা

দুটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ, রাজধানীসহ দেশজুড়ে লোডশেডিংয়ের শঙ্কা

দুটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ, রাজধানীসহ দেশজুড়ে লোডশেডিংয়ের শঙ্কা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ০৯:১২

কারিগরি ত্রুটি ও কয়লা সরবরাহে বিঘ্নের কারণে দেশের দুটি বড় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি তৈরি হয়েছে। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তবে তিনি বন্ধ থাকা দুটি বিদ্যুৎকেন্দ্রের নাম উল্লেখ করেননি।

মন্ত্রী বলেন, একটি বিদ্যুৎকেন্দ্রের বয়লারের টিউবে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় নিরাপত্তার স্বার্থে সেটির উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। মেরামতকাজ শেষ হলে কেন্দ্রটি আবার চালু করা হবে।

অন্যদিকে, বঙ্গোপসাগরে প্রতিকূল আবহাওয়ার কারণে কয়লা বহনকারী লাইটার জাহাজ থেকে কয়লা খালাস করা সম্ভব হয়নি। ফলে জ্বালানির সংকটে আরেকটি বিদ্যুৎকেন্দ্রও উৎপাদন বন্ধ রাখতে হয়েছে।

তিনি জানান, দুটি কেন্দ্র একসঙ্গে বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে এবং বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহে উল্লেখযোগ্য ঘাটতি তৈরি হয়েছে।

পরিস্থিতিকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ বিষয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

ইকবাল হাসান মাহমুদ বলেন, বিদ্যুৎকেন্দ্রের মেরামতকাজ দ্রুত এগিয়ে চলছে এবং সমুদ্রের আবহাওয়া পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামী দুই দিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে সরকার আশা করছে।

আরও পড়ুন