১৫ মিনিটের মতো খেলতে প্রস্তুত নেইমার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ১৩:৪৪
চোটের কারণে বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। তবে স্কটল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে প্রায় তিন বছর পর জাতীয় দলে ফেরেন তিনি।
গ্রুপ পর্ব শেষে ব্রাজিল ফুটবল ফেডারেশন জানিয়েছিল, নকআউট পর্বে নেইমারকে পাওয়া যেতে পারে। তবে জাপানের বিপক্ষে শেষ ৩২ পর্বের ম্যাচে তিনি খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি বলেন, ইনজুরি থেকে দ্রুত সেরে উঠছেন নেইমার এবং গত সপ্তাহে তাঁর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে তিনি এখনো দলের সঙ্গে পূর্ণমাত্রায় অনুশীলন করতে পারেননি।
আনচেলত্তি বলেন, ‘এ মুহূর্তে নেইমার প্রায় ১৫ মিনিট খেলার মতো প্রস্তুত। ম্যাচের পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী তাকে মাঠে নামানো হবে।’
এ কারণে জাপানের বিপক্ষে শুরুর একাদশে নেইমারের থাকার সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে।
স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে খেলেন নেইমার। সেই ম্যাচে তিনি একটি নতুন মাইলফলকও স্পর্শ করেন। ব্রাজিলের ইতিহাসে চতুর্থ ফুটবলার হিসেবে চারটি ভিন্ন বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার কীর্তি গড়েন তিনি।
এর আগে এই কীর্তি গড়েছিলেন জালমা সান্তোস, পেলে ও কাফু।
আরও পড়ুন
- • যুদ্ধের ক্ষয়ক্ষতির বিচার চেয়ে বিচার বিভাগকে নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতার
- • ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বাড়ছে ইরানের সাইবার হামলা
- • স্বচ্ছ করব্যবস্থা গড়তে ই-রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর
- • শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর
- • প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করতে ডিপিইর নতুন নির্দেশনা
- • হার্টের রিং ও চোখের লেন্সের খরচ প্রায় অর্ধেকে নেমে আসবে-প্রধানমন্ত্রী
- • ১৫ মিনিটের মতো খেলতে প্রস্তুত নেইমার
- • এবারের বাজেট হবে বাস্তবমুখী ও জীবনবান্ধব’: প্রধানমন্ত্রী
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
- • নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
- • বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার সর্বোচ্চ গোল
