আর্জেন্টিনাকে নিয়ে নতুন ভবিষ্যদ্বাণী ঘানার তান্ত্রিকের, ‘কেপ ভার্দেই বিদায় করবে’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ১০:৪৯
ইংল্যান্ডের ম্যাচে ‘কালো জাদু’ করার দাবি তুলে আলোচনায় আসা ঘানার তান্ত্রিক কওয়াকু বোনসাম এবার আর্জেন্টিনাকে নিয়ে নতুন ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর দাবি, ফুটবল বিশ্বকাপের শেষ ৩২ পর্বে কেপ ভার্দের কাছে হেরে বিদায় নেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ইংল্যান্ড-ঘানা ম্যাচের সময় গ্যালারিতে সাদা পাউডার ছিটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বোনসাম দাবি করেন, ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনের ওপর তিনি ‘কালো জাদু’ করেছিলেন, যে কারণে ওই ম্যাচে গোল করতে পারেননি এই স্ট্রাইকার।
তবে পরে পানামার বিপক্ষে ম্যাচের আগে তিনি জানান, কেনের ওপর থেকে সেই ‘অভিশাপ’ তুলে নিয়েছেন। কাকতালীয়ভাবে ওই ম্যাচে গোলও করেন ইংলিশ অধিনায়ক।
এবার এক সাক্ষাৎকারে বোনসাম বলেছেন, “কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।” তাঁর এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মিয়ামিতে শেষ ৩২ পর্বের ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
চলতি বিশ্বকাপে কেপ ভার্দে ইতিমধ্যেই চমক দেখিয়েছে। দলটি স্পেন ও সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। উরুগুয়ের বিপক্ষেও ২-২ গোলে ড্র করে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয়।
অবশ্য কওয়াকু বোনসামের ‘কালো জাদু’ বা এ ধরনের দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাঁর মন্তব্যকে ব্যক্তিগত বিশ্বাস ও দাবি হিসেবেই দেখা হয়।
হ্যারি কেনকে নিয়ে বোনসাম বলেন, “আমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক ব্যক্তি। এখন আমি হ্যারি কেনের ওপর থেকে অভিশাপ তুলে নিচ্ছি, যাতে সে পরের ম্যাচে গোল করতে পারে।”
তিনি আরও দাবি করেন, “হ্যারি কেন আমার শত্রু নয়। আমি তার কোনো ক্ষতি করতে চাইনি। আমি শুধু আমার দেশ ঘানার উপকার করতে চেয়েছিলাম।”
ইংল্যান্ড অধিনায়কের প্রশংসাও করেন বোনসাম। তিনি বলেন, “হ্যারি, একদিন তোমার সঙ্গে দেখা করতে আসব। কিছু মনে করো না, আমরা বন্ধু।”
আরও পড়ুন
- • বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় বিশেষ বরাদ্দ ঘোষণা স্থানীয় সরকারমন্ত্রীর
- • সৌদিতে ওয়ার্ক পারমিট নিয়ে জরুরি নির্দেশনা
- • এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১,১৪৫ জন
- • যুদ্ধের ক্ষয়ক্ষতির বিচার চেয়ে বিচার বিভাগকে নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতার
- • ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বাড়ছে ইরানের সাইবার হামলা
- • স্বচ্ছ করব্যবস্থা গড়তে ই-রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর
- • শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
- • বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার সর্বোচ্চ গোল
- • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে চীনের ইতিবাচক প্রতিক্রিয়া
