এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ১৬:১৯
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। তিনি বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হবেন।
সোমবার (২৯ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আহসান হাবিব এর আগে এনবিআরের সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জনের পাশাপাশি বিসিএস পরীক্ষাতেও নিজ ব্যাচে প্রথম স্থান অধিকার করেন।
কর্মজীবনে তিনি কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সিআইসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে কর ফাঁকি ও আর্থিক অনিয়মসংক্রান্ত বেশ কয়েকটি আলোচিত অনুসন্ধান পরিচালনা করেন। এছাড়া অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’ থেকে বকেয়া কর আদায়ের উদ্যোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বর্তমানে তিনি বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন
- • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪
- • ব্রাজিল-জাপান লড়াইয়ের আগে আলোচনায় ইতালিয়ান রেফারি
- • বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় বিশেষ বরাদ্দ ঘোষণা স্থানীয় সরকারমন্ত্রীর
- • সৌদিতে ওয়ার্ক পারমিট নিয়ে জরুরি নির্দেশনা
- • এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১,১৪৫ জন
- • যুদ্ধের ক্ষয়ক্ষতির বিচার চেয়ে বিচার বিভাগকে নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতার
- • ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বাড়ছে ইরানের সাইবার হামলা
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
- • বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার সর্বোচ্চ গোল
- • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে চীনের ইতিবাচক প্রতিক্রিয়া
