বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় বিশেষ বরাদ্দ ঘোষণা স্থানীয় সরকারমন্ত্রীর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ১৬:৪৫
প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় মসজিদ, কবরস্থান ও ঈদগাহের উন্নয়নকাজে প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার সময় ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।
এদিন সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) সভাপতিত্ব করেন। বাজেটের ওপর বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরপর স্পিকারের অনুমতি নিয়ে স্থানীয় সরকারমন্ত্রী সংসদে এ বিষয়ে বক্তব্য রাখেন।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে সিটি করপোরেশন এলাকার বাইরে বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় মসজিদ, কবরস্থান ও ঈদগাহের উন্নয়নের জন্য প্রায় ২০ কোটি টাকার মঞ্জুরি বরাদ্দ দেওয়া হয়েছে।
এ সময় বিরোধী দলের সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলা পরিষদের মাধ্যমে পরবর্তীতে সিটি করপোরেশন এলাকাগুলোতেও প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে।
আরও পড়ুন
- • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪
- • ব্রাজিল-জাপান লড়াইয়ের আগে আলোচনায় ইতালিয়ান রেফারি
- • বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় বিশেষ বরাদ্দ ঘোষণা স্থানীয় সরকারমন্ত্রীর
- • সৌদিতে ওয়ার্ক পারমিট নিয়ে জরুরি নির্দেশনা
- • এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১,১৪৫ জন
- • যুদ্ধের ক্ষয়ক্ষতির বিচার চেয়ে বিচার বিভাগকে নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতার
- • ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বাড়ছে ইরানের সাইবার হামলা
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
- • বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার সর্বোচ্চ গোল
- • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে চীনের ইতিবাচক প্রতিক্রিয়া
