রাতে জাপানের বিপক্ষে ব্রাজিলের বাঁচা-মরার লড়াই, খেলা দেখবেন যেভাবে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ০৯:৫০
চলমান ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। আর ব্রাজিলের ম্যাচ মানেই সেই উত্তেজনা যেন কয়েক গুণ বেড়ে যায়।
সোমবার (২৯ জুন) দিবাগত রাত ৪টায় শেষ ৩২ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নকআউট পর্বের এই ম্যাচে জয়ী দলই নিশ্চিত করবে পরবর্তী রাউন্ড।
বাংলাদেশের দর্শকেরা ঘরে বসেই টেলিভিশনে সরাসরি ম্যাচটি উপভোগ করতে পারবেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও টি স্পোর্টস এবং সময় টেলিভিশনে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।
মোবাইল ফোন, ট্যাব বা ল্যাপটপ থেকেও খেলা দেখার সুযোগ রয়েছে। তবে এজন্য নির্ধারিত সাবস্ক্রিপশন ফি পরিশোধ করতে হবে। মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপ প্ল্যাটফর্মে বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি দেখা যাবে।
এ ছাড়া দেশের বিভিন্ন শহর ও পাড়া-মহল্লায় বড় পর্দায়ও ম্যাচটি উপভোগের আয়োজন করা হয়েছে, যেখানে একসঙ্গে খেলা দেখার প্রস্তুতি নিচ্ছেন অসংখ্য ফুটবলপ্রেমী।
আরও পড়ুন
- • বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় বিশেষ বরাদ্দ ঘোষণা স্থানীয় সরকারমন্ত্রীর
- • সৌদিতে ওয়ার্ক পারমিট নিয়ে জরুরি নির্দেশনা
- • এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১,১৪৫ জন
- • যুদ্ধের ক্ষয়ক্ষতির বিচার চেয়ে বিচার বিভাগকে নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতার
- • ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বাড়ছে ইরানের সাইবার হামলা
- • স্বচ্ছ করব্যবস্থা গড়তে ই-রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর
- • শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
- • বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার সর্বোচ্চ গোল
- • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে চীনের ইতিবাচক প্রতিক্রিয়া
