২৯ জুন ২০২৬, সোমবার, ১৫:৩৭

শিরোনাম
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১,১৪৫ জন হার্টের রিং ও চোখের লেন্সের খরচ প্রায় অর্ধেকে নেমে আসবে-প্রধানমন্ত্রী এবারের বাজেট হবে বাস্তবমুখী ও জীবনবান্ধব’: প্রধানমন্ত্রী ইউনিয়ন পর্যায়ে গঠিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু হচ্ছে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি এক ঘণ্টার কম সময়ে বাংলাদেশের আশপাশে তিনটি ভূমিকম্প, নতুন করে উদ্বেগ উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা বাড়ছে, তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় দুটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ, রাজধানীসহ দেশজুড়ে লোডশেডিংয়ের শঙ্কা

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার, দিলেন আড়াই লাখ ডলার অনুদান

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার, দিলেন আড়াই লাখ ডলার অনুদান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ১২:৩৩

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। জরুরি উদ্ধারকাজ ও মানবিক সহায়তার জন্য তিনি ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন বলে জানিয়েছে ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও।

প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারের দেওয়া অর্থ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, চিকিৎসাসামগ্রী এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্মাণে ব্যয় করা হবে।

অনুদান প্রসঙ্গে নেইমার বলেন, ‘ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। আমি আশা করি, এই সামান্য সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কঠিন সময়ে কিছুটা হলেও শক্তি ও স্বস্তি এনে দেবে।’

এর আগে সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়, গত বুধবার ভেনেজুয়েলায় আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া আহত হয়েছেন আরও ৩ হাজার ২৩৮ জন। বাড়িঘর হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে ৩ হাজার ১৪২টি পরিবার।

এদিকে দীর্ঘদিনের চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতিও সম্পন্ন করেছেন নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে জাতীয় দলে প্রত্যাবর্তন করেন তিনি।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, গত এক সপ্তাহে নেইমারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এখন তিনি আগের তুলনায় আরও বেশি সময় মাঠে খেলতে প্রস্তুত।

আজ সোমবার বিশ্বকাপের শেষ ৩২ পর্বে জাপানের বিপক্ষে ম্যাচেও নেইমারকে দীর্ঘ সময় মাঠে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল কোচ।

আরও পড়ুন