উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা বাড়ছে, তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায়
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ১০:১১
উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের মধ্যে তিস্তাসহ দেশের চারটি নদীর পানি সতর্কসীমায় পৌঁছেছে। আগামী কয়েক দিনে এসব নদীর পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
রোববার (২৮ জুন) প্রকাশিত পূর্বাভাসে পাউবো জানায়, বর্তমানে তিস্তা নদীর ডালিয়া, কাউনিয়া ও তারাপুর স্টেশনে পানি সতর্কসীমায় রয়েছে। এ ছাড়া সুরমা নদীর ছাতক ও সুনামগঞ্জ, কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ ও মারকুলি এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা স্টেশনে পানি সতর্কসীমা স্পর্শ করেছে।
ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা অববাহিকা
গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা ও পদ্মা নদীর পানির সমতল বেড়েছে। আগামী পাঁচ দিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে এ সময় নদীগুলোর পানি বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সিলেটে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা
সুরমা ও কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকলেও আগামী তিন দিনে তা বাড়তে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এদিকে সিলেট বিভাগের সারিগোয়াইন, মনু ও যাদুকাটা নদীর পানি কমলেও ধলাই ও খোয়াই নদীর পানি বেড়েছে। আগামী তিন দিন এ দুটি নদীর পানিও আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
ময়মনসিংহেও বাড়ছে নদীর পানি
গত ২৪ ঘণ্টায় সোমেশ্বরী, জিঞ্জিরাম, ভোগাই ও কংস নদীর পানি বেড়েছে। আগামী তিন দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। এতে নেত্রকোণা, ময়মনসিংহ ও শেরপুর জেলার কিছু এলাকায় নদীর পানি সতর্কসীমা ছাড়িয়ে গিয়ে নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
চট্টগ্রামে দ্রুত বাড়তে পারে নদীর পানি
চট্টগ্রাম অঞ্চলে সাঙ্গু নদীর পানি বেড়েছে। অন্যদিকে গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা ও মাতামুহুরী নদীর পানি কিছুটা কমেছে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী তিন দিনে এ অঞ্চলের নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরাঞ্চলে বাড়ছে বন্যার ঝুঁকি
গত ২৪ ঘণ্টায় ধরলা ও দুধকুমার নদীর পানি বেড়েছে, যদিও তিস্তার পানি কিছুটা কমেছে। তবে আগামী দুই দিন উত্তরাঞ্চলের নদীগুলোর পানি আবারও বাড়তে পারে এবং তৃতীয় দিনে স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।
পাউবোর পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টার মধ্যে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলার নদীগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন
- • যুদ্ধের ক্ষয়ক্ষতির বিচার চেয়ে বিচার বিভাগকে নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতার
- • ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বাড়ছে ইরানের সাইবার হামলা
- • স্বচ্ছ করব্যবস্থা গড়তে ই-রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর
- • শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর
- • প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করতে ডিপিইর নতুন নির্দেশনা
- • হার্টের রিং ও চোখের লেন্সের খরচ প্রায় অর্ধেকে নেমে আসবে-প্রধানমন্ত্রী
- • ১৫ মিনিটের মতো খেলতে প্রস্তুত নেইমার
- • এবারের বাজেট হবে বাস্তবমুখী ও জীবনবান্ধব’: প্রধানমন্ত্রী
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
- • নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
- • বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার সর্বোচ্চ গোল
