২৯ জুন ২০২৬, সোমবার, ১৫:৩০

শিরোনাম
হার্টের রিং ও চোখের লেন্সের খরচ প্রায় অর্ধেকে নেমে আসবে-প্রধানমন্ত্রী এবারের বাজেট হবে বাস্তবমুখী ও জীবনবান্ধব’: প্রধানমন্ত্রী ইউনিয়ন পর্যায়ে গঠিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু হচ্ছে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি এক ঘণ্টার কম সময়ে বাংলাদেশের আশপাশে তিনটি ভূমিকম্প, নতুন করে উদ্বেগ উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা বাড়ছে, তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় দুটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ, রাজধানীসহ দেশজুড়ে লোডশেডিংয়ের শঙ্কা মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প

এক ঘণ্টার কম সময়ে বাংলাদেশের আশপাশে তিনটি ভূমিকম্প, নতুন করে উদ্বেগ

এক ঘণ্টার কম সময়ে বাংলাদেশের আশপাশে তিনটি ভূমিকম্প, নতুন করে উদ্বেগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ১০:৩৯

এক ঘণ্টারও কম সময়ের ব্যবধানে বাংলাদেশের পূর্ব ও উত্তরাঞ্চলসংলগ্ন এলাকায় তিনটি মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (২৯ জুন) ভোর ৪টা থেকে ৫টার মধ্যে ভারতের মণিপুর, অরুণাচল প্রদেশ-ভুটান সীমান্ত এবং মেঘালয় এলাকায় এসব ভূমিকম্পের উৎপত্তি হয়। এর আগে রোববার রাতেও কক্সবাজার-মিয়ানমার সীমান্তসংলগ্ন এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।

ভারতের সরকারি ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, সোমবার ভোর ৪টা ১২ মিনিটে প্রথম ভূমিকম্পটি মণিপুরে আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫ এবং উপকেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠের ৫৯ কিলোমিটার গভীরে।

এর পাঁচ মিনিট পর, ভোর ৪টা ১৭ মিনিটে অরুণাচল প্রদেশ-ভুটান সীমান্তবর্তী এলাকায় ৩ দশমিক ০ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এর উপকেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠের মাত্র ৭ কিলোমিটার গভীরে, যা অগভীর ভূমিকম্প হিসেবে বিবেচিত।

সবশেষে ভোর ৫টা ৫ মিনিটে সুনামগঞ্জ জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্যে ২ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এর উপকেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এর আগে রোববার রাত পৌনে ১০টার দিকে কক্সবাজারসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কক্সবাজার-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে দেশে একের পর এক মৃদু ও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ায় উদ্বেগ বাড়ছে। গত ২২ জুন রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর রূপগঞ্জসংলগ্ন এলাকা। কম্পনটি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় অনুভূত হলেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে ১২ জুন সিলেট-ভারত সীমান্তসংলগ্ন এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়, যা উত্তর-পূর্বাঞ্চলে আতঙ্ক সৃষ্টি করেছিল। একই মাসের ৭ জুন ভুটানের পুনাখা অঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল বাংলাদেশের বাইরে হলেও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছিল।

আরও পড়ুন