টাইব্রেকারের প্রস্তুতি নিয়েই জাপানের মুখোমুখি ব্রাজিল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ১১:২৩
ফুটবল বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হয়ে গেছে স্বাগতিক কানাডা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে। আজ সোমবার দিবাগত রাতে শেষ ৩২ পর্বের দ্বিতীয় ম্যাচে এশিয়ার পরাশক্তি জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নকআউট পর্বের সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত তাঁর দল।
আনচেলত্তি বলেন, ‘পুরো দলই মনোযোগী। অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকার—যে পরিস্থিতিই আসুক, আমরা প্রস্তুত। আমাদের কাছে এই ম্যাচটি ফাইনালের মতো।’
ব্রাজিল দলে থাকা বেশ কয়েকজন ফুটবলারের বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ক্লাব ফুটবলে নিয়মিত নকআউট ও ফাইনাল খেলার সেই অভিজ্ঞতা বিশ্বকাপেও কাজে লাগবে বলে বিশ্বাস আনচেলত্তির।
তিনি বলেন, ‘আমরা সৌভাগ্যবান যে দলে এমন কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে, যারা বড় ম্যাচের চাপ সামলাতে জানে। এ দিক থেকে আমি যথেষ্ট আত্মবিশ্বাসী।’
তবে শক্তি ও অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও জাপানকে হালকাভাবে নিচ্ছেন না ব্রাজিল কোচ।
তাঁর ভাষায়, ‘জাপান খুবই সংগঠিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দল। তাদের প্রাপ্য সম্মান আমরা অবশ্যই দেব।’
চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করেছিল ব্রাজিল। পরে হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করে সেলেসাওরা।
অন্যদিকে তিউনিসিয়াকে হারিয়ে এবং নেদারল্যান্ডস ও সুইডেনের বিপক্ষে ড্র করে গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় জাপান।
আরও পড়ুন
- • বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় বিশেষ বরাদ্দ ঘোষণা স্থানীয় সরকারমন্ত্রীর
- • সৌদিতে ওয়ার্ক পারমিট নিয়ে জরুরি নির্দেশনা
- • এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১,১৪৫ জন
- • যুদ্ধের ক্ষয়ক্ষতির বিচার চেয়ে বিচার বিভাগকে নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতার
- • ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বাড়ছে ইরানের সাইবার হামলা
- • স্বচ্ছ করব্যবস্থা গড়তে ই-রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর
- • শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
- • বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার সর্বোচ্চ গোল
- • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে চীনের ইতিবাচক প্রতিক্রিয়া
