ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬, ২০:২৪
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি আরও কার্যকরভাবে বাস্তবায়ন এবং ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় করণীয় নির্ধারণে বিশেষ সভা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সভায় প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) গুলিস্তানের নগর ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
সভায় প্রশাসক বলেন, নগরীকে সবুজ ও পরিবেশবান্ধব করতে ডিএসসিসি কাজ করছে। ‘জিরো সয়েল’ প্রকল্পের আওতায় ইতোমধ্যে বিভিন্ন সড়কের মিডিয়ানে প্রায় ১৮ হাজার গাছ লাগানো হয়েছে।
বৃক্ষরোপণ কার্যক্রমকে সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্যে গঠিত নতুন কমিটি করপোরেশনের ১০টি অঞ্চলের জন্য বিস্তারিত বৃক্ষরোপণ মহাপরিকল্পনা প্রণয়ন করবে।
উল্লেখ্য, গত ১৬ জুন ডিএসসিসি এলাকায় একযোগে ৬০০টি চারা রোপণের মাধ্যমে চলতি বছরের জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ ছাড়া সভায় ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসি, রাজউক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মধ্যে সমন্বিত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুন
- • ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে সংকেত
- • এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে কারাদণ্ড
- • এমবাপ্পের প্রেমের গুঞ্জনে আলোচনায় স্প্যানিশ অভিনেত্রী এস্টার এক্সপোসিতো
- • নিরাপত্তার কারণে বাবার জানাজায় থাকছেন না মোজতবা খামেনি
- • সিরিয়ার অন্তর্বর্তী সংসদে অভিনেত্রী রোজিনা লাজকানি
- • জুলাইতেই আসতে পারে বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’
- • একজন থাকবেন, একজন বিদায়, রোনালদো-মদ্রিচ মহারণ আজ
- • ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজকে ‘নির্ধারিত রুট’ অনুসরণের নির্দেশনা
- • সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর আবার কাঁপল ভেনেজুয়েলা, নতুন কম্পনে বাড়ল আতঙ্ক
- • এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
