০৩ জুলাই ২০২৬, শুক্রবার, ০০:২৩

শিরোনাম
ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি লোডশেডিং ও ভূতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি সভা ৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি ছয় মাসের জন্য সঞ্চয়পত্রের মুনাফার হার বহাল হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত লক্ষাধিক এলপিজি ও অটোগ্যাসের দাম কমাল বিইআরসি শাহজালালে বিমানের কার্গোহোলে মিলল ১৬০ স্বর্ণের বার জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী

সিরিয়ার অন্তর্বর্তী সংসদে অভিনেত্রী রোজিনা লাজকানি

সিরিয়ার অন্তর্বর্তী সংসদে অভিনেত্রী রোজিনা লাজকানি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬, ২০:৩২

সিরিয়ার অন্তর্বর্তী সংসদের সদস্য তালিকা চূড়ান্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। তার মনোনীত ৭০ সদস্যের তালিকায় স্থান পেয়েছেন জনপ্রিয় সিরীয় অভিনেত্রী রোজিনা লাজকানি।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার তথ্য অনুযায়ী, প্রেসিডেন্টের মনোনয়নের মাধ্যমে সংসদের বাকি এক-তৃতীয়াংশ সদস্য নিয়োগের মধ্য দিয়ে ২১০ সদস্যের অন্তর্বর্তী সংসদ পূর্ণাঙ্গ হয়েছে।

এর আগে ২০২৫ সালের অক্টোবর থেকে স্থানীয় কমিটির মাধ্যমে পরোক্ষ ভোটে সংসদের দুই-তৃতীয়াংশ সদস্য নির্বাচিত হন। সংবিধান অনুযায়ী অবশিষ্ট সদস্য মনোনয়নের ক্ষমতা প্রেসিডেন্টের হাতে ছিল।

১৯৯০ সালে জন্ম নেওয়া রোজিনা লাজকানি দামেস্কের হায়ার ইনস্টিটিউট অব ড্রামাটিক আর্টসে দৃশ্যসজ্জা বিষয়ে পড়াশোনা করেন। ২০১৩-১৪ সালের দিকে অভিনয়ে যাত্রা শুরু করে ‘আল-হাইবা’সহ একাধিক জনপ্রিয় টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি।

প্রেসিডেন্টের মনোনীত ৭০ সদস্যের মধ্যে ১৫ জন নারী রয়েছেন। ফলে নতুন সংসদে নারী সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জন।

নির্বাচন কমিটির প্রধান মোহাম্মদ তাহা আল-আহমাদ জানিয়েছেন, মনোনীতদের মধ্যে গৃহযুদ্ধে নিহতদের স্বজন, সাবেক বন্দি, রাসায়নিক হামলায় বেঁচে যাওয়া ব্যক্তি এবং বিভিন্ন পেশার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় সমাজকর্মী আয়েশা আল-দিবসও রয়েছেন।

বাশার আল-আসাদ সরকারের পতনের পর রাজনৈতিক রূপান্তরের অংশ হিসেবে গঠিত এই অন্তর্বর্তী সংসদের প্রথম অধিবেশন আগামী ৬ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থায়ী সংবিধান প্রণয়ন না হওয়া পর্যন্ত এটি অস্থায়ী আইনসভা হিসেবে দায়িত্ব পালন করবে।

সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার পর রোজিনা লাজকানি এক বিবৃতিতে বলেন, দেশের মানুষের সেবা করার সুযোগ পেয়ে তিনি গর্বিত। পুনর্গঠন, শরণার্থীদের সম্মানজনক প্রত্যাবর্তন এবং সংস্কৃতি-শিল্পের বিকাশে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন