০৩ জুলাই ২০২৬, শুক্রবার, ০০:২৩

শিরোনাম
ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি লোডশেডিং ও ভূতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি সভা ৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি ছয় মাসের জন্য সঞ্চয়পত্রের মুনাফার হার বহাল হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত লক্ষাধিক এলপিজি ও অটোগ্যাসের দাম কমাল বিইআরসি শাহজালালে বিমানের কার্গোহোলে মিলল ১৬০ স্বর্ণের বার জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী

একজন থাকবেন, একজন বিদায়, রোনালদো-মদ্রিচ মহারণ আজ

একজন থাকবেন, একজন বিদায়, রোনালদো-মদ্রিচ মহারণ আজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬, ২০:২৭

ফুটবল ইতিহাসের দুই উজ্জ্বল নক্ষত্র ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে নিজেদের ছাপ রেখে যাওয়া এই দুই কিংবদন্তি এবার বিশ্বকাপের নকআউট পর্বে মুখোমুখি হতে যাচ্ছেন। পর্তুগাল ও ক্রোয়েশিয়ার এই লড়াই কেবল শেষ ষোলোর ম্যাচ নয়, বরং বিশ্বমঞ্চে তাদের সম্ভাব্য শেষ দ্বৈরথ হিসেবেও দেখছেন ফুটবলপ্রেমীরা।

আজকের ম্যাচের পর একটি দলের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যাবে। ফলে রোনালদো কিংবা মদ্রিচ—দুজনের একজনকে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে।

২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের জার্সিতে একসঙ্গে খেলেছেন তারা। সেই সময়ে চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য সাফল্যের অংশ ছিলেন এই দুই তারকা। মাঝমাঠে মদ্রিচের নিখুঁত পাস আর সামনে রোনালদোর গোল করার দক্ষতা ছিল প্রতিপক্ষের জন্য বড় আতঙ্ক।

২০০৮ থেকে ২০১৮ সালের মধ্যে ব্যালন ডি'অর জয়ের মঞ্চেও ছিল তাদের আধিপত্য। সময়ের সঙ্গে ক্লাব বদলালেও দুজনের পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্ব অটুট রয়েছে।

চলতি বিশ্বকাপে বয়সের ছাপ কিছুটা দেখা গেলেও প্রভাব হারাননি কেউই। রোনালদো তিন ম্যাচে দুটি গোল করেছেন, আর মদ্রিচ মাঝমাঠে সৃজনশীলতার পরিচয় দিয়ে একটি অ্যাসিস্টসহ একাধিক সুযোগ তৈরি করেছেন।

পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেজ মনে করেন, বয়স দিয়ে এই দুই কিংবদন্তিকে বিচার করা যায় না। তার মতে, মাঠে ও ড্রেসিংরুমে তারা এখনো তরুণদের জন্য অনুপ্রেরণার প্রতীক।

পর্তুগালের মিডফিল্ডার ভিতিনিয়াও রোনালদো ও মদ্রিচ—দুজনেরই নেতৃত্বগুণ ও ব্যক্তিত্বের প্রশংসা করেছেন। তবে তিনি স্বীকার করেছেন, এই ম্যাচের পর একজনের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে যাবে। অন্যদিকে ক্রোয়েশিয়ার গোলরক্ষক দোমিনিক লিভাকোভিচ বলেছেন, অধিনায়ক মদ্রিচের বিশ্বকাপ স্বপ্ন আরও দীর্ঘায়িত করতে দল সর্বোচ্চ চেষ্টা করবে।

শেষ বাঁশি বাজতেই হয়তো দেখা যাবে দুই পুরোনো সতীর্থকে একে অপরকে আলিঙ্গন করতে। সেই মুহূর্তে থাকবে প্রতিদ্বন্দ্বিতার চেয়ে বেশি সম্মান, বন্ধুত্ব আর ফুটবলের এক সোনালি অধ্যায়ের আবেগঘন স্মৃতি।

যে দলই জিতুক, এই ম্যাচ ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে দুই কিংবদন্তির সম্ভাব্য শেষ বিশ্বকাপ মুখোমুখি লড়াই হিসেবে।

আরও পড়ুন