আজ রোনালদোর ‘লাস্ট ড্যান্স’ নয়, আশা রাখতে বললেন মার্তিনেজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬, ১৯:৫৬
বিশ্বকাপের নকআউট পর্ব থেকেই পর্তুগালের আসল লড়াই শুরু হচ্ছে বলে মনে করেন প্রধান কোচ রবের্তো মার্তিনেজ। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে তিনি সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ হবে—এমনটা তিনি মনে করেন না।
বাংলাদেশ সময় শুক্রবার (৩ জুলাই) ভোর ৫টায় শেষ ৩২-এর ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। দুই দলই নিজ নিজ গ্রুপে রানার্সআপ হয়ে নকআউটে জায়গা করে নিয়েছে। ফলে এই ম্যাচে হারলেই শেষ হবে বিশ্বকাপ মিশন।
সংবাদ সম্মেলনে মার্তিনেজ বলেন, গ্রুপ পর্ব ছিল দলের প্রস্তুতির অংশ। ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র, উজবেকিস্তানের বিপক্ষে বড় জয় এবং কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র থেকে দল গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে। তার ভাষায়, প্রকৃত বিশ্বকাপ শুরু হচ্ছে নকআউট পর্ব থেকেই।
৪১ বছর বয়সী রোনালদো এবং ৪০ বছর বয়সী লুকা মদ্রিচকে ফুটবলের অনুপ্রেরণাদায়ী দুই আইকন উল্লেখ করে মার্তিনেজ বলেন, বয়স তাদের সামর্থ্যের মাপকাঠি নয়। রোনালদোর বিশ্বকাপ এখানেই শেষ হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।
সমর্থকদের উদ্বেগকে স্বাভাবিক উল্লেখ করে পর্তুগাল কোচ বলেন, তার খেলোয়াড়রা শেষ পর্যন্ত লড়াই করার জন্য প্রস্তুত। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, অভিজ্ঞ ও টেকনিক্যালি দক্ষ ক্রোয়েশিয়াকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বলের দখল ধরে রেখে ম্যাচ নিয়ন্ত্রণ করাই হবে তাদের অন্যতম লক্ষ্য।
আরও পড়ুন
- • ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে সংকেত
- • এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে কারাদণ্ড
- • এমবাপ্পের প্রেমের গুঞ্জনে আলোচনায় স্প্যানিশ অভিনেত্রী এস্টার এক্সপোসিতো
- • নিরাপত্তার কারণে বাবার জানাজায় থাকছেন না মোজতবা খামেনি
- • সিরিয়ার অন্তর্বর্তী সংসদে অভিনেত্রী রোজিনা লাজকানি
- • জুলাইতেই আসতে পারে বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’
- • একজন থাকবেন, একজন বিদায়, রোনালদো-মদ্রিচ মহারণ আজ
- • ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজকে ‘নির্ধারিত রুট’ অনুসরণের নির্দেশনা
- • সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর আবার কাঁপল ভেনেজুয়েলা, নতুন কম্পনে বাড়ল আতঙ্ক
- • এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
