০৩ জুলাই ২০২৬, শুক্রবার, ০০:২৩

শিরোনাম
ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি লোডশেডিং ও ভূতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি সভা ৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি ছয় মাসের জন্য সঞ্চয়পত্রের মুনাফার হার বহাল হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত লক্ষাধিক এলপিজি ও অটোগ্যাসের দাম কমাল বিইআরসি শাহজালালে বিমানের কার্গোহোলে মিলল ১৬০ স্বর্ণের বার জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী

ফ্লোরিডায় কড়া নিরাপত্তা, মেটাল ডিটেক্টরে তল্লাশি মেসিদের

ফ্লোরিডায় কড়া নিরাপত্তা, মেটাল ডিটেক্টরে তল্লাশি মেসিদের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬, ১৬:৩২

বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে ফ্লোরিডায় পৌঁছেছে আর্জেন্টিনা। তবে ম্যাচের আগে বিমানবন্দরে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে পুরো দলকে। নিয়মিত নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হয় অধিনায়ক লিওনেল মেসিসহ সব খেলোয়াড়কে।

আর্জেন্টিনার বেস ক্যাম্প বর্তমানে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে। সেখান থেকে ফ্লোরিডার মায়ামিতে হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের বিপক্ষে নকআউট ম্যাচ খেলতে যাত্রা করে দলটি।

বিমানে ওঠার আগে বিমানবন্দরের নিরাপত্তা প্রক্রিয়ার অংশ হিসেবে খেলোয়াড়দের লাগেজ স্ক্যান করা হয় এবং একে একে মেটাল ডিটেক্টরের মাধ্যমে শরীর তল্লাশি করা হয়। এ সময় মেসিকেও একই নিয়ম মেনে নিরাপত্তা পরীক্ষার মধ্য দিয়ে যেতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার খেলোয়াড়রা লাগেজ নিরাপত্তাকর্মীদের কাছে রেখে তল্লাশির জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন। আরেকটি মুহূর্তে সতীর্থ রদ্রিগো ডি পলের তল্লাশির সময় কোনো একটি ঘটনায় মেসিকে হাসতে দেখা যায়। ভিডিওটি ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এবারের বিশ্বকাপের অন্যতম চমক কেপ ভার্দে। গ্রুপ পর্বে তিনটি ম্যাচের একটিতেও জয় না পেলেও কোনো ম্যাচে হারেনি দলটি। সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেওয়া কেপ ভার্দেকে তাই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই আর্জেন্টিনার।

বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে।

আরও পড়ুন