০৩ জুলাই ২০২৬, শুক্রবার, ০০:২২

শিরোনাম
ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি লোডশেডিং ও ভূতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি সভা ৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি ছয় মাসের জন্য সঞ্চয়পত্রের মুনাফার হার বহাল হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত লক্ষাধিক এলপিজি ও অটোগ্যাসের দাম কমাল বিইআরসি শাহজালালে বিমানের কার্গোহোলে মিলল ১৬০ স্বর্ণের বার জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী

জুলাইতেই আসতে পারে বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’

জুলাইতেই আসতে পারে বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬, ২০:৩০

দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে মুক্তির পথে এগোচ্ছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’। সেন্সর বোর্ডের ছাড়পত্র শিগগিরই মিলতে পারে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বহুল আলোচিত সিনেমাটি।

প্রথমে চলতি বছরের জানুয়ারিতে ছবিটি মুক্তির পরিকল্পনা থাকলেও সেন্সর সার্টিফিকেশন ও সংশ্লিষ্ট জটিলতার কারণে তা স্থগিত করা হয়। তবে মুক্তি পিছিয়ে গেলেও সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ কমেনি। মুক্তির আগেই এর অগ্রিম টিকিট বিক্রি এক কোটি রুপি ছাড়িয়ে যায়।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রযোজনা প্রতিষ্ঠান জুলাইয়ের ১৬, ২৩ ও ৩১ তারিখের মধ্যে একটি দিনকে মুক্তির সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করছে। তবে ৩১ জুলাই মুক্তির সম্ভাবনা তুলনামূলক কম। কারণ ওই দিন বিজয়ের ছেলে জেসন সঞ্জয়ের পরিচালিত প্রথম সিনেমা ‘সিগমা’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। জুলাইয়ে মুক্তি সম্ভব না হলে আগামী ৭ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে আসতে পারে।

রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার ঘোষণা দেওয়ার সময় বিজয় জানিয়েছিলেন, ‘জন নায়াগান’-ই হবে তার অভিনয়জীবনের শেষ সিনেমা। তবে গত ৯ এপ্রিল নির্বাচনের আগে ছবিটির একটি এইচডি সংস্করণ অনলাইনে ফাঁস হওয়ায় নির্মাতারা নতুন সংকটে পড়েন। পরে এ ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সিনেমাটিতে বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, মামিতা বাইজু ও ববি দেওল। তামিলনাড়ুর নির্বাচনে বিজয়ের সাফল্যের পর তার বিদায়ী সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

আরও পড়ুন