০৩ জুলাই ২০২৬, শুক্রবার, ০০:২৪

শিরোনাম
ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি লোডশেডিং ও ভূতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি সভা ৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি ছয় মাসের জন্য সঞ্চয়পত্রের মুনাফার হার বহাল হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত লক্ষাধিক এলপিজি ও অটোগ্যাসের দাম কমাল বিইআরসি শাহজালালে বিমানের কার্গোহোলে মিলল ১৬০ স্বর্ণের বার জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী

ইভটিজিংয়ের প্রতিবাদে মাথা ফাটিয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী কায়ডু লোহার

ইভটিজিংয়ের প্রতিবাদে মাথা ফাটিয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী কায়ডু লোহার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬, ২০:০৫

কৈশোরে ইভটিজিংয়ের শিকার হয়ে ক্ষোভের বশে এক যুবকের দিকে পাথর ছুড়ে মেরেছিলেন বলে জানিয়েছেন দক্ষিণী সিনেমার অভিনেত্রী কায়ডু লোহার। সম্প্রতি নিজের নতুন সিনেমা ইধায়ুম মুরলি–এর প্রচারণায় দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

গালাটা তামিলকে দেওয়া সাক্ষাৎকারে কায়ডু জানান, দশম শ্রেণিতে পড়াকালে কোচিংয়ে যাওয়ার পথে কয়েকজন ছেলে তাকে নিয়মিত উত্যক্ত করত। প্রথম দুই দিন বিষয়টি এড়িয়ে গেলেও তৃতীয় দিনে আর নিজেকে সামলাতে পারেননি।

তার ভাষ্য, রাগের মাথায় একটি পাথর ছুড়ে মারলে সেটি এক যুবকের মাথায় লাগে এবং তিনি আহত হন। তবে ঘটনাটিকে সহিংস উল্লেখ করে কায়ডু বলেন, কারও ওপর এমন হামলা করা উচিত নয়। তখন পরিস্থিতির চাপে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি বলেও উল্লেখ করেন তিনি।

অভিনেত্রীর মতে, অন্যায়ের প্রতিবাদ করা প্রয়োজন, তবে তা যেন দায়িত্বশীল উপায়ে হয়। নিজের অভিজ্ঞতা শেয়ার করার উদ্দেশ্য অন্য মেয়েদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সাহস জোগানো বলেও জানান তিনি।

বর্তমানে কায়ডু লোহার অভিনীত ইধায়ুম মুরলি সিনেমার প্রচারণায় ব্যস্ত রয়েছেন। এছাড়া তামিল, মালয়ালাম ও তেলেগু ভাষার একাধিক নতুন সিনেমার কাজও রয়েছে তার হাতে।

আরও পড়ুন