০৩ জুলাই ২০২৬, শুক্রবার, ০০:২২

শিরোনাম
ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি লোডশেডিং ও ভূতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি সভা ৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি ছয় মাসের জন্য সঞ্চয়পত্রের মুনাফার হার বহাল হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত লক্ষাধিক এলপিজি ও অটোগ্যাসের দাম কমাল বিইআরসি শাহজালালে বিমানের কার্গোহোলে মিলল ১৬০ স্বর্ণের বার জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি

যুক্তরাষ্ট্রের ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬, ১৪:২৪

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ডে-টাইম টেলিভিশন অনুষ্ঠান টুডে শো–এর ‘থার্ড আওয়ার’ পর্বে পারফর্ম করে দর্শকদের মুগ্ধ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক সংগীত প্রযোজক ও ডিজে সানজয় এবং বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি।

এনবিসির জনপ্রিয় এই অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়ে তারা ফুটবল বিশ্বকাপের থিমসং ‘সির সির’ পরিবেশন করেন। বিশেষ ক্রীড়াভিত্তিক এই পর্বে তাদের পরিবেশনা দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

সানজয়ের তৈরি ইলেকট্রনিক ড্যান্স মিউজিক (ইডিএম) ও পপ ফিউশনের তালে গান ও নাচে মঞ্চ মাতান নোরা ফাতেহি। পরিবেশনার আগে উপস্থাপকদের সঙ্গে আলাপকালে বৈশ্বিক এই আয়োজনের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

বিশ্বমঞ্চে পারফর্ম করার অভিজ্ঞতা নিয়ে নোরা বলেন, ‘এটি সত্যিই গর্বের একটি অনুভূতি। ফুটবল এমন একটি খেলা, যা সারা বিশ্বের মানুষকে এক সুতোয় গেঁথে রাখে। সেই উদযাপনের অংশ হতে পারা দারুণ অভিজ্ঞতা।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লাইভ পারফরম্যান্সে কিবোর্ড ও মিক্সিং কনসোলে সুরের নিয়ন্ত্রণে ছিলেন সানজয়। তাঁর সঙ্গীতের তালে মুহূর্তেই প্রাণবন্ত হয়ে ওঠে স্টুডিও। বিশ্বকাপের আবহ ফুটিয়ে তুলতে বিভিন্ন দেশের পতাকা হাতে নৃত্যশিল্পীরাও পরিবেশনায় অংশ নেন।

পরিবেশনার শেষ দিকে অনুষ্ঠানের উপস্থাপকেরাও মঞ্চে উঠে সানজয় ও নোরা ফাতেহির সঙ্গে নাচে যোগ দেন, যা পুরো আয়োজনে বাড়তি উচ্ছ্বাস যোগ করে।

বাংলাদেশে জন্ম নেওয়া সানজয় পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পশ্চিমা পপ ও ইডিএমের সঙ্গে এশীয় সংগীতের ফিউশন তৈরি করে তিনি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি অর্জন করেন। একের পর এক জনপ্রিয় প্রযোজনা ও বৈশ্বিক মঞ্চে পারফরম্যান্সের মাধ্যমে তিনি নিজের অবস্থান আরও শক্ত করেছেন।

যুক্তরাষ্ট্রের মূলধারার জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান টুডে শো–তে এই পরিবেশনা আন্তর্জাতিক সংগীতাঙ্গনে সানজয়ের ক্রমবর্ধমান উপস্থিতির আরেকটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন