০৩ জুলাই ২০২৬, শুক্রবার, ০০:২২

শিরোনাম
ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি লোডশেডিং ও ভূতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি সভা ৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি ছয় মাসের জন্য সঞ্চয়পত্রের মুনাফার হার বহাল হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত লক্ষাধিক এলপিজি ও অটোগ্যাসের দাম কমাল বিইআরসি শাহজালালে বিমানের কার্গোহোলে মিলল ১৬০ স্বর্ণের বার জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী

ইসরায়েলের গুলিতে প্রাণ গেল ফিলিস্তিনি গোলরক্ষকের

ইসরায়েলের গুলিতে প্রাণ গেল ফিলিস্তিনি গোলরক্ষকের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬, ১৯:২৪

গাজায় চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি গোলরক্ষক সেলিম খাদের আল-আশকার।

সোমবার দক্ষিণ গাজার খান ইউনিসের আল-কারারা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন।

৩২ বছর বয়সী আল-আশকার খাদামাত খান ইউনিস, আল-আকসা ও আল-মুসাদ্দার স্পোর্টস ক্লাবের হয়ে খেলেছিলেন। স্থানীয় ফুটবলে তিনি পরিচিত একজন গোলরক্ষক ছিলেন। ব্যক্তিগত জীবনে মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন তিনি। তার স্ত্রী বর্তমানে তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন।

ফিলিস্তিনি ক্রীড়া মহলের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সংঘাত শুরুর পর এখন পর্যন্ত ক্রীড়া অঙ্গনের এক হাজারের বেশি সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫৬৭ জনই ফুটবলের সঙ্গে সম্পৃক্ত।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন