০৪ জুলাই ২০২৬, শনিবার, ০২:১৩

শিরোনাম
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল ১৫০ সামরিক কর্মকর্তার পদোন্নতি-সুবিধা ঘোষণা নতুন বেতন কাঠামো নিয়ে যা জানাল সরকার এআই যুগেও নৈতিক সাংবাদিকতার তাগিদ তথ্যমন্ত্রীর রোহিঙ্গা সংকটে নতুন উদ্বেগ, কমছে বৈশ্বিক সহায়তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি

খামেনির দাফনের আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, যুক্তরাষ্ট্রে বৈঠকে সম্মতি

খামেনির দাফনের আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, যুক্তরাষ্ট্রে বৈঠকে সম্মতি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ০১:০৪

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনের ঠিক আগের দিন ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফোনালাপে তারা শিগগিরই যুক্তরাষ্ট্রে বৈঠকে বসতে সম্মত হয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ফোনালাপে দুই নেতা দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় এবং চলমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। একপর্যায়ে তারা যুক্তরাষ্ট্রে সামনাসামনি বৈঠক করার বিষয়ে নীতিগতভাবে সম্মত হন।

তবে বৈঠকটি কবে এবং যুক্তরাষ্ট্রের কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। নেতানিয়াহুর দপ্তরের বিবৃতিতেও এ বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য দেওয়া হয়নি।

আরও পড়ুন