০৪ জুলাই ২০২৬, শনিবার, ০৪:২০

শিরোনাম
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল ১৫০ সামরিক কর্মকর্তার পদোন্নতি-সুবিধা ঘোষণা নতুন বেতন কাঠামো নিয়ে যা জানাল সরকার এআই যুগেও নৈতিক সাংবাদিকতার তাগিদ তথ্যমন্ত্রীর রোহিঙ্গা সংকটে নতুন উদ্বেগ, কমছে বৈশ্বিক সহায়তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি

রাজধানীর বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, বেড়েছে মুরগির দামও

রাজধানীর বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, বেড়েছে মুরগির দামও

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬, ১২:২৮

রাজধানীর কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। অন্যদিকে দুই থেকে তিন সপ্তাহ আগে বেড়ে যাওয়া বিভিন্ন ধরনের চালের দাম এখনও কমেনি। তবে সবজির বাজারে স্থিতিশীলতা থাকায় কিছুটা স্বস্তিতে রয়েছেন ক্রেতারা।

শুক্রবার (৩ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহখানেকের ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার ও সোনালি মুরগির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।

বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৯০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৬০ থেকে ১৭০ টাকা। এছাড়া সোনালি মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩২০ থেকে ৩৪০ টাকায়।

চালের বাজারেও ক্রেতাদের স্বস্তি নেই। দুই থেকে তিন সপ্তাহ আগে মিনিকেট, নাজিরশাইল ও বিআর-২৮ চালের দাম কেজিতে ২ থেকে ৪ টাকা পর্যন্ত বাড়লেও এখনো সেই বাড়তি দামেই বিক্রি হচ্ছে।

বর্তমানে মিনিকেট চালের দাম প্রতি কেজি ৬৮ থেকে ৭২ টাকা। নাজিরশাইল চালের দাম মানভেদে ৭৫ থেকে ৮৫ টাকা এবং বিআর-২৮ বা মাঝারি চাল বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬২ টাকা কেজি দরে।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, মিল পর্যায়ে চালের সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে খুচরা বাজারেও এর প্রভাব অব্যাহত রয়েছে।

অন্যদিকে সবজির বাজারে রয়েছে স্বস্তি। পর্যাপ্ত সরবরাহ থাকায় অধিকাংশ সবজি এখনও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই রয়েছে। বেশিরভাগ সবজি ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বর্তমানে বেগুন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, করলা ৫০ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা, কাঁকরোল ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, কচি ৫০ টাকা, শসা ৬০ টাকা, ঝিঙে ৫০ টাকা এবং পটল ৪০ টাকা কেজি দরে। এছাড়া আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা এবং পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা কেজি। প্রতি পিস লাউয়ের দাম ৫০ টাকা।

নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের দামও গত সপ্তাহের মতোই রয়েছে। মাছের বাজারে দেশীয় মাছের দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও ইলিশের দাম এখনও তুলনামূলক বেশি।

বর্তমানে চাষের কৈ মাছ প্রতি কেজি ১৮০ টাকা, কাতলা ৪০০ টাকা, পাবদা ৪০০ টাকা এবং টেংরা ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক কেজি ওজনের ইলিশের দাম প্রায় ২ হাজার ৮০০ টাকা এবং দেড় কেজি ওজনের বড় ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩ হাজার ৫০০ টাকায়।

আরও পড়ুন