ভোট দিতে এফডিসিতে অনন্ত জলিল, তারকাদের নিয়ে যা বললেন
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬, ১৮:৩০
চলচ্চিত্রের বর্তমান অবস্থা ও শিল্পী সমিতির ভূমিকা নিয়ে কথা বলেছেন চিত্রনায়ক অনন্ত জলিল। শুক্রবার (৩ জুলাই) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে ভোট প্রদান শেষে বিএফডিসি প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অনন্ত বলেন, 'মনে হচ্ছে এফডিসি পুনরুজ্জীবিত হয়েছে।'
এবারের নির্বাচনে তারকাপ্রার্থীর সংখ্যা তুলনামূলক কম কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'অনেকে ব্যস্ত হয়ে পড়েছেন, সময় দিতে পারছেন না। কিন্তু এখনও কেউ কেউ নিজেদের মূল্যবান সময় শিল্পী সমিতির জন্য দিচ্ছেন।'
এ সময় নির্বাচনে অংশ নেওয়া কয়েকজন প্রার্থীর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, 'তায়েব ভাই নিবেদিত প্রাণ। জয়, শিবা শানু সাহেব, আরমান ভাই, চুন্নু ভাই—ওনারা তো সব সময় এফডিসির জন্য কাজ করেন। তারা এফডিসি নিয়ে সবসময় কাজ করেন, তারাই নির্বাচনে দাঁড়িয়েছেন। যারাই জিতুক না কেন, তারা এফডিসি নিয়ে কাজ শুরু করুক।'
নিয়মিত চলচ্চিত্রে কাজ করলেও অনেক শিল্পী ভোট দিতে আসেননি, এ বিষয়ে শিল্পী সমিতির কোনো উদ্যোগ নেই কেন—এমন প্রশ্নের উত্তরে অনন্ত বলেন, 'যারা ভোটার, তারা যদি রিনিউয়াল না করেন, তাহলে ভোট দিতে পারবেন কীভাবে?'
বর্তমানে অনন্ত জলিলের প্রযোজনা ও অভিনয়ে ‘দ্য আপাই’ এবং ‘নেত্রী: দ্য লিডার’ নামে দুটি সিনেমার কাজ চলছে। এর আগে তিনি ও তার স্ত্রী বর্ষা ঘোষণা দিয়েছিলেন, হাতে থাকা অসমাপ্ত প্রকল্প শেষ করে স্থায়ীভাবে চলচ্চিত্র থেকে সরে দাঁড়াবেন। সর্বশেষ এই জুটিকে বড় পর্দায় দেখা গেছে 'কিল হিম' সিনেমায়।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • নাগেলসমানের বিদায়, ক্লপকে দেয়া হলো জার্মানির দায়িত্ব
- • সৌদি আগ্রাসন ঠেকাতে পাল্টা হামলার ঘোষণা হুতিদের
- • আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
- • জবি ক্যারিয়ার ক্লাবে শতাধিক নবীন সদস্যের ওরিয়েন্টেশন
- • তীব্র তাপপ্রবাহের মধ্যেই ফ্রান্সে দাবানল, পুড়ছে বিস্তীর্ণ বনাঞ্চল
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • আমিরের তৃতীয় বিয়ের অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- • খামেনির মৃত্যুতে শোক, ইরানের পাশে থাকার বার্তা বাংলাদেশের
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর আবার কাঁপল ভেনেজুয়েলা, নতুন কম্পনে বাড়ল আতঙ্ক
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
