০৩ জুলাই ২০২৬, শুক্রবার, ২৩:৫৯

শিরোনাম
জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল ১৫০ সামরিক কর্মকর্তার পদোন্নতি-সুবিধা ঘোষণা নতুন বেতন কাঠামো নিয়ে যা জানাল সরকার এআই যুগেও নৈতিক সাংবাদিকতার তাগিদ তথ্যমন্ত্রীর রোহিঙ্গা সংকটে নতুন উদ্বেগ, কমছে বৈশ্বিক সহায়তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি লোডশেডিং ও ভূতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি সভা
শিরোনাম
জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল ১৫০ সামরিক কর্মকর্তার পদোন্নতি-সুবিধা ঘোষণা নতুন বেতন কাঠামো নিয়ে যা জানাল সরকার এআই যুগেও নৈতিক সাংবাদিকতার তাগিদ তথ্যমন্ত্রীর রোহিঙ্গা সংকটে নতুন উদ্বেগ, কমছে বৈশ্বিক সহায়তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি লোডশেডিং ও ভূতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি সভা

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬, ১০:০১

উৎসবমুখর পরিবেশে আজ (শুক্রবার) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। সকাল সাড়ে ৯টা থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রাঙ্গণে ভোটগ্রহণ শুরু হবে, যা বিরতিহীনভাবে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এবারের নির্বাচনে মূল লড়াই হচ্ছে দুটি প্যানেলের মধ্যে। একটি প্যানেলের সভাপতি প্রার্থী ফাইটার ও প্রযোজক আরমান এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। অপরদিকে সভাপতি পদে লড়ছেন খল অভিনেতা শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী।

নির্বাচন কমিশন জানিয়েছে, ব্যালট পেপার প্রস্তুত, ভোটকেন্দ্র স্থাপনসহ সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিএফডিসি প্রাঙ্গণে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা নজরদারিতে রাখবেন। প্রবেশপথে কেবল বৈধ ভোটার ও পরিচয়পত্রধারীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে।

নির্বাচন কমিশনার কিবরিয়া লিপু বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর। প্রার্থী ও ভোটারদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। সবার সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছেন তারা।

আরমান-মুক্তি পরিষদের প্যানেলে সহসভাপতি ও কার্যনির্বাহী সদস্যসহ বিভিন্ন পদে রয়েছেন নূতন, ইলিয়াস কোবরা, রিনা খান ও মারুফ আকিবের মতো পরিচিত মুখ। অন্যদিকে শিবা সানু-জয় চৌধুরী পরিষদের প্যানেলে সহসভাপতি পদে রয়েছেন ডি এ তায়েব ও রোজিনা। কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলীরাজ, সুব্রত, পলি ও ইয়ামীন হক ববি।

নির্বাচন কমিশনের তথ্যমতে, কিবরিয়া লিপুর পাশাপাশি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন খোরশেদ আলম খসরু ও বিএইচ নিশান। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় গণনা শুরু হবে। এরপর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আগামী দুই বছরের নেতৃত্ব কার হাতে যাচ্ছে, তা জানতে মুখিয়ে রয়েছেন চলচ্চিত্র অঙ্গনের শিল্পী, কলাকুশলী ও ভক্তরা।

আরও পড়ুন