শিল্পী সমিতির ভোট শেষ, পড়েছে ৮৪ শতাংশ ভোট
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬, ২১:২৮
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টায় ভোট শেষ হওয়ার পর ভোট গণনার প্রস্তুতি শুরু হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোট দিয়েছেন। এতে ভোট পড়েছে প্রায় ৮৪ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।
এর আগে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও কার্যক্রম শুরু হয় সকাল সাড়ে ৯টায়। জুমার নামাজের জন্য দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে আবার ভোট শুরু হয়ে নির্ধারিত সময়েই শেষ হয়।
প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপু জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ভোট গণনা শুরু হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আজই নতুন কমিটির ফলাফল ঘোষণা করা হবে।
এবারের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক প্যানেলে সভাপতি পদে মকবুল হোসেন আরমান ও সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি এবং অন্য প্যানেলে সভাপতি পদে শিবা সানু ও সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী লড়ছেন।
এ ছাড়া সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউসুফ খান। ১১টি কার্যনির্বাহী সদস্য পদের জন্য দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটগ্রহণ শেষ হওয়ায় এখন সবার অপেক্ষা ফলাফল ঘোষণার।
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • নাগেলসমানের বিদায়, ক্লপকে দেয়া হলো জার্মানির দায়িত্ব
- • সৌদি আগ্রাসন ঠেকাতে পাল্টা হামলার ঘোষণা হুতিদের
- • আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
- • জবি ক্যারিয়ার ক্লাবে শতাধিক নবীন সদস্যের ওরিয়েন্টেশন
- • তীব্র তাপপ্রবাহের মধ্যেই ফ্রান্সে দাবানল, পুড়ছে বিস্তীর্ণ বনাঞ্চল
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • আমিরের তৃতীয় বিয়ের অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- • খামেনির মৃত্যুতে শোক, ইরানের পাশে থাকার বার্তা বাংলাদেশের
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর আবার কাঁপল ভেনেজুয়েলা, নতুন কম্পনে বাড়ল আতঙ্ক
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
