০৩ জুলাই ২০২৬, শুক্রবার, ০৩:৪২

শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি লোডশেডিং ও ভূতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি সভা ৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি ছয় মাসের জন্য সঞ্চয়পত্রের মুনাফার হার বহাল হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত লক্ষাধিক এলপিজি ও অটোগ্যাসের দাম কমাল বিইআরসি শাহজালালে বিমানের কার্গোহোলে মিলল ১৬০ স্বর্ণের বার

মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধার ‘ঈথা’

মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধার ‘ঈথা’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬, ০১:৫৯

মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছে শ্রদ্ধা কাপুর অভিনীত জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘ঈথা’। মহারাষ্ট্রের কিংবদন্তি তামাশা ও লাবণী শিল্পী বিথাবাই নারায়ণগাঁওকরের জীবন নিয়ে নির্মিত সিনেমাটির নাম পরিবর্তনের দাবি তুলেছে মহারাষ্ট্রের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) চলচ্চিত্র ও সংস্কৃতি বিভাগ এবং শিল্পীর পরিবার।

ভারতীয় গণমাধ্যম বলিউড লাইফ জানিয়েছে, সম্প্রতি প্রকাশিত টিজারে শ্রদ্ধা কাপুরের লুক প্রশংসিত হলেও সিনেমার নাম নিয়ে আপত্তি উঠেছে। এনসিপির চলচ্চিত্র ও সংস্কৃতি বিভাগের প্রধান বাবাসাহেব পাতিলের দাবি, বিথাবাইয়ের জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম তার নাম অনুসারেই হওয়া উচিত। তার মতে, ‘ঈথা’ নামটি শিল্পীর অবদান ও মর্যাদার যথাযথ প্রতিফলন ঘটায় না।

এ দাবির সঙ্গে একমত হয়েছেন বিথাবাইয়ের দুই ছেলে কৈলাশ ও রাজেশ নারায়ণগাঁওকর এবং নাতি মোহিত নারায়ণগাঁওকর। তাদের মতে, সিনেমাটির নাম ‘বিথাবাই’ রাখা হলে সেটিই হবে শিল্পীর প্রতি প্রকৃত সম্মান।

টিজারে বিথাবাইয়ের জীবনের একটি আলোচিত ঘটনাকে নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। সেখানে দেখা যায়, মঞ্চে নৃত্য পরিবেশনের সময় প্রসববেদনা শুরু হলেও সন্তান জন্ম দিয়ে তিনি আবার মঞ্চে ফিরে নাচ শেষ করেন। তবে বাস্তব ঘটনা কিছুটা ভিন্ন ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। নির্মাতাদের ভাষ্য, দৃশ্যটির মাধ্যমে শিল্পীর অদম্য মনোবল ও শিল্পের প্রতি নিবেদন তুলে ধরা হয়েছে।

ম্যাডক ফিল্মস প্রযোজিত এ সিনেমায় শ্রদ্ধা কাপুরের পাশাপাশি অভিনয় করেছেন রণদীপ হুদা ও মোহাম্মদ জিশান আইয়ুব। আগামী ২৮ আগস্ট ছবিটি মুক্তির কথা রয়েছে।

তবে নাম পরিবর্তনের দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি পরিচালক লক্ষ্মণ উতেকর বা প্রযোজনা প্রতিষ্ঠান। ফলে মুক্তির আগে সিনেমাটির নাম অপরিবর্তিত থাকবে নাকি পরিবর্তন হবে, তা নিয়েই এখন আলোচনা চলছে।

আরও পড়ুন