সৌদিতে অবৈধভাবে মাছ ধরায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬, ০১:৪৬
অনুমতি ছাড়া এবং নিষিদ্ধ সরঞ্জাম ব্যবহার করে মাছ ধরার অভিযোগে সৌদি আরবে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী।
বৃহস্পতিবার (২ জুলাই) সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, মক্কা প্রদেশের আল-লাইথ এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সামুদ্রিক নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাছ ধরার নিষিদ্ধ সরঞ্জামও জব্দ করা হয়েছে।
সৌদি সীমান্তরক্ষী বাহিনীর প্রকাশিত ছবিতে দেখা যায়, আটক ব্যক্তিদের পেছনে একটি টেবিলে জব্দ করা মাছ ধরার জাল রাখা রয়েছে।
এ ঘটনার পর দেশটির সীমান্তরক্ষী বাহিনী সবাইকে সামুদ্রিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। পাশাপাশি অনুমতি ছাড়া বা অবৈধভাবে মাছ ধরার ঘটনা নজরে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে।
বাহিনী আরও জানিয়েছে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
আরও পড়ুন
- • মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধার ‘ঈথা’
- • অস্ট্রিয়ার বিপক্ষে প্রথমার্ধে স্পেনের এক গোলের লীড
- • সৌদিতে অবৈধভাবে মাছ ধরায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার
- • সরকারি নিয়োগ কার্যক্রমে বাড়ছে কর্মকর্তা-কর্মচারীদের সম্মানি
- • গবেষণা: দেরিতে চিকিৎসায় বাড়ছে স্তন ক্যানসারের ঝুঁকি
- • দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার
- • আশুলিয়ায় শাশুড়ি হত্যা, আদালতে পুত্রবধূ
- • ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে সংকেত
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজকে ‘নির্ধারিত রুট’ অনুসরণের নির্দেশনা
- • সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর আবার কাঁপল ভেনেজুয়েলা, নতুন কম্পনে বাড়ল আতঙ্ক
- • এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
