০৩ জুলাই ২০২৬, শুক্রবার, ০৩:৪২

শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি লোডশেডিং ও ভূতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি সভা ৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি ছয় মাসের জন্য সঞ্চয়পত্রের মুনাফার হার বহাল হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত লক্ষাধিক এলপিজি ও অটোগ্যাসের দাম কমাল বিইআরসি শাহজালালে বিমানের কার্গোহোলে মিলল ১৬০ স্বর্ণের বার
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি লোডশেডিং ও ভূতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি সভা ৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি ছয় মাসের জন্য সঞ্চয়পত্রের মুনাফার হার বহাল হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত লক্ষাধিক এলপিজি ও অটোগ্যাসের দাম কমাল বিইআরসি শাহজালালে বিমানের কার্গোহোলে মিলল ১৬০ স্বর্ণের বার

সরকারি নিয়োগ কার্যক্রমে বাড়ছে কর্মকর্তা-কর্মচারীদের সম্মানি

সরকারি নিয়োগ কার্যক্রমে বাড়ছে কর্মকর্তা-কর্মচারীদের সম্মানি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬, ০১:৩৭

সরকারি মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও বিভিন্ন সরকারি দপ্তরের নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের সম্মানি এবং আনুষঙ্গিক ব্যয়ের হার পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন নির্দেশনায় পরীক্ষা পরিচালনায় সম্পৃক্ত কর্মীদের সম্মানি বাড়ানোর পাশাপাশি ওএমআর টপশিট, কোডিং-ডিকোডিং ও উত্তরপত্র নিরীক্ষাসহ কয়েকটি নতুন ব্যয় খাত যুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) অর্থ বিভাগ এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করে। অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত এ নির্দেশনা প্রকাশের দিন থেকেই কার্যকর হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে ২০২৫ সালের ২০ অক্টোবর জারি করা আগের পরিপত্র বাতিল করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, প্রশ্নপত্র প্রণয়ন, বিভাগীয় নির্বাচন বা পদোন্নতি কমিটির সভা এবং মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার বোর্ড সদস্যদের সম্মানি আগের মতোই জনপ্রতি ৬ হাজার টাকা থাকবে। পূর্ণাঙ্গ উত্তরপত্র মূল্যায়নে প্রতি খাতায় ১৩০ টাকা এবং এমসিকিউ উত্তরপত্র মূল্যায়নে ৩৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে নতুনভাবে উত্তরপত্র স্ক্রুটিনির জন্য প্রতি খাতায় ১৫ টাকা সম্মানির বিধান করা হয়েছে।

পরীক্ষা পরিচালনায় সরাসরি দায়িত্ব পালনকারীদের সম্মানিও বাড়ানো হয়েছে। নতুন হার অনুযায়ী, নবম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তারা প্রতিদিন ১ হাজার ৮০০ টাকা, ১০ম থেকে ১৬তম গ্রেডের কর্মচারীরা ১ হাজার ২০০ টাকা এবং ১৭তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ১ হাজার টাকা করে সম্মানি পাবেন।

এছাড়া খাতা পুনর্মূল্যায়ন, কেন্দ্র সমন্বয়কারী ও কেন্দ্র পরিদর্শকদের সম্মানির হার আগের মতো বহাল রাখা হয়েছে।

আনুষঙ্গিক ব্যয়ের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। উত্তরপত্র প্রস্তুতের জন্য পরীক্ষার্থীপ্রতি বরাদ্দ ৬ টাকা থেকে বাড়িয়ে ১২ টাকা করা হয়েছে। পাশাপাশি ওএমআর টপশিট মুদ্রণ ও ক্রয়ে ইউনিটপ্রতি ২০ টাকা, লিথোগ্রাফিক কোডিং-ডিকোডিংয়ে ৫ টাকা এবং প্রচলিত কোডিং-ডিকোডিংয়ে ৪ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

বিবিধ ব্যয়ের সর্বোচ্চ সীমাও ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছে।

পরিপত্রে আরও বলা হয়েছে, সব ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব বরাদ্দ থেকে নির্বাহ করতে হবে এবং অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না। একই দিনে একাধিক পরীক্ষা বা কমিটির সভা হলেও নির্ধারিত সীমার অতিরিক্ত সম্মানি গ্রহণ করা যাবে না। এছাড়া স্কুল বা কলেজকে পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করলে কোনো ভেন্যু ফি দেওয়া যাবে না।

সরকারি অর্থের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে সব ব্যয়ের ভাউচার ও রসিদ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আর্থিক অনিয়মের দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন