০৩ জুলাই ২০২৬, শুক্রবার, ০০:২২

শিরোনাম
ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি লোডশেডিং ও ভূতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি সভা ৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি ছয় মাসের জন্য সঞ্চয়পত্রের মুনাফার হার বহাল হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত লক্ষাধিক এলপিজি ও অটোগ্যাসের দাম কমাল বিইআরসি শাহজালালে বিমানের কার্গোহোলে মিলল ১৬০ স্বর্ণের বার জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী

এইচএসসি শুরু আজ, নিয়মিত শিক্ষার্থীর ৩৬ শতাংশ পরীক্ষায় বসছে না

এইচএসসি শুরু আজ, নিয়মিত শিক্ষার্থীর ৩৬ শতাংশ পরীক্ষায় বসছে না

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬, ১০:০৯

আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে এবার নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৬ শতাংশই পরীক্ষায় অংশ নিচ্ছেন না, যা শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে অস্বাভাবিক বলে মনে হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণিতে নিবন্ধন করেছিলেন প্রায় ১৫ লাখ শিক্ষার্থী। তাঁদের মধ্যে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য ফরম পূরণ করেছেন প্রায় সাড়ে ৯ লাখ। অর্থাৎ নিয়মিত শিক্ষার্থীদের প্রায় সাড়ে ৫ লাখ এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন না।

গত বছর নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় অংশ না নেওয়ার হার ছিল ২৯ শতাংশের কিছু বেশি। সে হিসেবে এক বছরের ব্যবধানে এ হার প্রায় ৭ শতাংশ পয়েন্ট বেড়েছে। গত বছর নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে সোয়া ৪ লাখের বেশি পরীক্ষায় অংশ নেননি।

শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে পাবলিক পরীক্ষায় নিবন্ধন করেও শেষ পর্যন্ত পরীক্ষায় না বসার প্রবণতা বাড়ছে। তাঁদের মতে, এবার নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে অনুপস্থিতির হার আগের যেকোনো সময়ের তুলনায় বেশি।

গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থী। এর আগের বছর প্রথম দিনের অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৫ হাজার ২০৩।

আরও পড়ুন