০৩ জুলাই ২০২৬, শুক্রবার, ০২:৩২

শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি লোডশেডিং ও ভূতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি সভা ৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি ছয় মাসের জন্য সঞ্চয়পত্রের মুনাফার হার বহাল হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত লক্ষাধিক এলপিজি ও অটোগ্যাসের দাম কমাল বিইআরসি শাহজালালে বিমানের কার্গোহোলে মিলল ১৬০ স্বর্ণের বার

আশুলিয়ায় শাশুড়ি হত্যা, আদালতে পুত্রবধূ

আশুলিয়ায় শাশুড়ি হত্যা, আদালতে পুত্রবধূ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬, ০০:৫৫

ঢাকার আশুলিয়ায় শাশুড়িকে হত্যার অভিযোগে মুক্তা আক্তার (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ জুন) আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় পারিবারিক বিরোধের জেরে সখিনা বেগম (৬০) নিহত হন। তিনি স্থানীয় বাসিন্দা মনছের আলীর স্ত্রী এবং গ্রেপ্তার হওয়া মুক্তা আক্তারের শাশুড়ি।

মামলার এজাহার অনুযায়ী, ঘটনার দিন সকালে তুচ্ছ বিষয় নিয়ে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সখিনা বেগম অসুস্থ হয়ে পড়লে তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযোগ রয়েছে, এরপর ঘটনাটি স্বাভাবিক মৃত্যু হিসেবে উপস্থাপন করে মরদেহ দাফন করা হয়। তবে পরদিন স্বামীর সঙ্গে কথোপকথনের সময় মুক্তা ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিলে বিষয়টি প্রকাশ্যে আসে। পরে নিহতের ছেলে পুলিশকে জানালে অভিযান চালিয়ে মুক্তাকে আটক করা হয়।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার তথ্য পাওয়ায় অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন