০৩ জুলাই ২০২৬, শুক্রবার, ০৫:০৬

শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি লোডশেডিং ও ভূতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি সভা ৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি ছয় মাসের জন্য সঞ্চয়পত্রের মুনাফার হার বহাল হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত লক্ষাধিক এলপিজি ও অটোগ্যাসের দাম কমাল বিইআরসি শাহজালালে বিমানের কার্গোহোলে মিলল ১৬০ স্বর্ণের বার

আস-সুন্নাহ ফাউন্ডেশনের নামে প্রতারণা, গ্রেফতার ৬

আস-সুন্নাহ ফাউন্ডেশনের নামে প্রতারণা, গ্রেফতার ৬

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬, ০১:২৫

অনলাইনে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ (দক্ষিণ)।

বুধবার (১ জুলাই) ডিএমপি জানায়, গ্রেফতাররা হলেন— মো. বাবলু ওরফে সূর্য (২৪), মো. শাহিন (২১), মো. তুষার মিয়া (২৫), মো. আতিকুর রহমান ওরফে নিরব রানা (২০), মো. লিখন ওরফে ইমন (২২) এবং মো. শাকিল রানা (৩০)।

ডিবি জানায়, বাড্ডা থানায় দায়ের হওয়া সাইবার সুরক্ষা আইনের একটি মামলার তদন্তে উঠে আসে, চক্রটি অনলাইনে বেশি লাভের আশ্বাস দিয়ে বিনিয়োগের নামে প্রতারণা করে আসছিল। বিশ্বাসযোগ্যতা তৈরি করতে তারা আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমাদুল্লাহর নাম-পরিচয় ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক পেজ খুলে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করত।

এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজের আদলে নকল প্ল্যাটফর্ম তৈরি করে মানুষকে এমএফএস অ্যাকাউন্টে অর্থ পাঠাতে উদ্বুদ্ধ করা হতো। পরে সেই অর্থ আত্মসাৎ করত চক্রটি।

গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গাজীপুর ও জামালপুরে পৃথক অভিযানে মঙ্গলবার পাঁচজন এবং বুধবার ভোরে আরও একজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন