০৪ জুলাই ২০২৬, শনিবার, ০০:০১

শিরোনাম
জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল ১৫০ সামরিক কর্মকর্তার পদোন্নতি-সুবিধা ঘোষণা নতুন বেতন কাঠামো নিয়ে যা জানাল সরকার এআই যুগেও নৈতিক সাংবাদিকতার তাগিদ তথ্যমন্ত্রীর রোহিঙ্গা সংকটে নতুন উদ্বেগ, কমছে বৈশ্বিক সহায়তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি লোডশেডিং ও ভূতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি সভা

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬, ১২:২২

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার সারেংকান্দি গ্রামের হাসিন সিকদারের ছেলে মো. সোলেমান সিকদার (২২) এবং ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল এলাকার গিয়ার উদ্দিনের ছেলে কাওসার হোসেন (২৮)।

পুলিশ ও নিহতদের স্বজনরা জানান, সোলেমান, কাওসার, সাজ্জাদ ও আরিফ—এই চার বন্ধু দুটি মোটরসাইকেলে করে কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার একটি বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে শ্রীপুরের জৈনাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক কাওসার ও সোলেমান বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই সোলেমান ও কাওসারের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন