০৪ জুলাই ২০২৬, শনিবার, ০০:০২

শিরোনাম
জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল ১৫০ সামরিক কর্মকর্তার পদোন্নতি-সুবিধা ঘোষণা নতুন বেতন কাঠামো নিয়ে যা জানাল সরকার এআই যুগেও নৈতিক সাংবাদিকতার তাগিদ তথ্যমন্ত্রীর রোহিঙ্গা সংকটে নতুন উদ্বেগ, কমছে বৈশ্বিক সহায়তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি লোডশেডিং ও ভূতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি সভা

প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত থাকবে দেশের সব জলাশয়: প্রতিমন্ত্রী

প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত থাকবে দেশের সব জলাশয়: প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬, ১৪:২৬

হাওরাঞ্চলের প্রকৃত মৎস্যজীবীদের জীবিকা নির্বাহ সহজ করতে দেশের সব উন্মুক্ত জলাশয় তাদের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে অকাল বন্যা ও জলাবদ্ধতা থেকে বোরো ফসল রক্ষায় নদী ও খাল খনন কর্মসূচি আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার (৩ জুলাই) সকালে নেত্রকোণা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নীতি হলো—‘জাল যার, জল তার’। এ নীতির আলোকে প্রকৃত মৎস্যজীবীদের স্বার্থ রক্ষায় দেশের উন্মুক্ত জলাশয় ব্যবহারের সুযোগ নিশ্চিত করা হবে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ইজারা ব্যবস্থার কারণে প্রভাবশালী ব্যক্তিরা হাওর ও জলাশয়ের নিয়ন্ত্রণ নিয়ে সাধারণ মৎস্যজীবীদের মাছ ধরতে বাধা দিতেন। সরকার এ ধরনের প্রতিবন্ধকতা দূর করতে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছে, যাতে প্রকৃত মৎস্যজীবীরা নির্বিঘ্নে জলাশয়ে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করতে পারেন।

অকাল বন্যা ও জলাবদ্ধতা নিরসনে নদী ও খাল খননের ওপর গুরুত্বারোপ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের নদ-নদীর নাব্যতা রক্ষা এবং জলাশয়গুলোকে কার্যকর রাখতে সরকার ইতোমধ্যে বিভিন্ন এলাকায় খাল ও নদী খননের উদ্যোগ বাস্তবায়ন করছে। এতে কৃষি, মৎস্য উৎপাদন এবং জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে।

মতবিনিময় সভায় রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন