০৪ জুলাই ২০২৬, শনিবার, ০০:০২

শিরোনাম
জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল ১৫০ সামরিক কর্মকর্তার পদোন্নতি-সুবিধা ঘোষণা নতুন বেতন কাঠামো নিয়ে যা জানাল সরকার এআই যুগেও নৈতিক সাংবাদিকতার তাগিদ তথ্যমন্ত্রীর রোহিঙ্গা সংকটে নতুন উদ্বেগ, কমছে বৈশ্বিক সহায়তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি লোডশেডিং ও ভূতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি সভা

নারীর হাতে অর্থ পৌঁছালে উপকৃত হয় পুরো পরিবার: পানিসম্পদ মন্ত্রী

নারীর হাতে অর্থ পৌঁছালে উপকৃত হয় পুরো পরিবার: পানিসম্পদ মন্ত্রী

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬, ১৫:০০

নারীর ক্ষমতায়ন ও পরিবারের অর্থনৈতিক উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিবারের নারী প্রধানদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা দিচ্ছে, যা দিয়ে প্রয়োজনীয় খরচ মিটিয়ে অনেক নারী সঞ্চয়ও করতে পারছেন।

শুক্রবার (৩ জুলাই) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য শুধু আর্থিক সহায়তা দেওয়া নয়, বরং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা। একজন মা সচেতন হলে এবং পরিবারের অর্থনৈতিক ব্যবস্থাপনায় ভূমিকা রাখতে পারলে তার সন্তানদের শিক্ষাসহ পরিবারের সার্বিক উন্নয়ন নিশ্চিত হয়।

তিনি আরও বলেন, সরকারের দেওয়া এই সহায়তা সঠিকভাবে ব্যবহৃত হলে তা পুরো জাতির উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। শিক্ষিত ও সচেতন পরিবার গঠনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান এবং দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন