০৪ জুলাই ২০২৬, শনিবার, ১৯:৫১

শিরোনাম
সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৬টি নতুন নির্দেশনা অন্যায়কারীর বিচার হবে, অবিচার নয়: প্রধানমন্ত্রী বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে নতুন নির্বাহী পরিচালক নিয়োগ ৯০ দিনের মজুতের লক্ষ্যে প্রায় ৫ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে সরকার রেলের আধুনিকায়নে বড় পরিকল্পনা, বাড়ছে কোচ-লোকোমোটিভ সরকারি চাকরিতে বেতন বৃদ্ধি: মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ অর্থনীতিবিদদের

আবহাওয়ার শঙ্কা উড়িয়ে ব্রাজিল-নরওয়ে ম্যাচ বহাল রাখল ফিফা

আবহাওয়ার শঙ্কা উড়িয়ে ব্রাজিল-নরওয়ে ম্যাচ বহাল রাখল ফিফা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ১৮:০২

মেক্সিকো সিটির প্রতিকূল আবহাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর সূচিতে কোনো পরিবর্তন আনছে না ফিফা। ফলে পূর্বনির্ধারিত সময়েই মাঠে গড়াবে মেক্সিকো-ইংল্যান্ড এবং ব্রাজিল-নরওয়ের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ।

গত কয়েকদিন ধরে ভারী বজ্রঝড়ের পূর্বাভাসের কারণে আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচের সময় এগিয়ে আনার আলোচনা চলছিল। সেই পরিবর্তন হলে একই দিনের অন্যান্য ম্যাচের সূচিতেও প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছিল। বিশেষ করে ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় নিয়েও তৈরি হয়েছিল নানা জল্পনা।

তবে সবদিক বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত নির্ধারিত সূচিই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফলে বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় আজতেকা স্টেডিয়ামে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও ইংল্যান্ড। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও নরওয়ে।

জানা গেছে, আবহাওয়ার পূর্বাভাস সামনে রেখে ফিফা, মেক্সিকান ফুটবল ফেডারেশন এবং ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের মধ্যে একাধিক দফা বৈঠক হয়। সেখানে ম্যাচটি স্থানীয় সময় সন্ধ্যার বদলে দুপুর ১২টায় আয়োজনের প্রস্তাবও ওঠে। তবে দুই দলের ভ্রমণসূচি, সম্প্রচার পরিকল্পনা, স্টেডিয়াম ব্যবস্থাপনা এবং অন্যান্য লজিস্টিক জটিলতার কারণে সেই পরিকল্পনা থেকে সরে আসে সংশ্লিষ্টরা।

আলোচনায় জননিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পায়। প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচ দীর্ঘায়িত হলে গভীর রাতে বিপুলসংখ্যক দর্শকের নিরাপদে স্টেডিয়াম ত্যাগ নিশ্চিত করা কঠিন হতে পারে বলে উদ্বেগ ছিল স্থানীয় প্রশাসনের। অতীতে বিশ্বকাপ চলাকালে মেক্সিকোতে কয়েকটি ম্যাচকে ঘিরে উত্তেজনার ঘটনাও সেই উদ্বেগ বাড়িয়েছে।

এদিকে, বিশ্বকাপে মেক্সিকোর মাটিতে এটিই হবে শেষ ম্যাচ। এরপর টুর্নামেন্টের বাকি সব ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভেন্যুতে। তাই স্বাগতিক সমর্থকদের জন্য ম্যাচটি বিশেষ গুরুত্ব বহন করছে। আবহাওয়ার শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই খেলা আয়োজনের সিদ্ধান্তে সব ধরনের জল্পনার অবসান ঘটিয়েছে ফিফা।

প্রতিফলন/ একে 

আরও পড়ুন