সৌদিকে ভয়াবহ হামলার হুমকি হুথিদের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ১৯:৩৮
ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে নতুন করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তাদের অভিযোগ, সৌদি যুদ্ধবিমান ইয়েমেনের আকাশসীমায় প্রবেশ করে একটি ইরানি বেসামরিক বিমানকে সানার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করেছে।
শুক্রবার প্রকাশিত এক ভিডিও বার্তায় হুথি মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, ভবিষ্যতে সৌদি আরব যদি ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করে বা দেশটির বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয়, তবে এর জবাবে সৌদি আরবের বিমানবন্দরসহ স্থল ও সমুদ্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালানো হবে।
হুথিদের দাবি, স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে সৌদি যুদ্ধবিমান হুথি-নিয়ন্ত্রিত আকাশসীমায় প্রবেশের চেষ্টা করলে তাদের প্রতিরোধ করা হয়। ওই ইরানি বেসামরিক বিমানে ২০০ জনের বেশি আটকে পড়া, আহত ও অসুস্থ ইয়েমেনি নাগরিক ছিলেন বলেও দাবি করেছে গোষ্ঠীটি।
এছাড়া হুথিরা জানিয়েছে, সম্ভাব্য যেকোনো পরিস্থিতিতেই সানা ও তেহরানের মধ্যে বিমান চলাচল অব্যাহত থাকবে। তাদের দাবি, সংশ্লিষ্ট বিমানটি নিরাপদে সানায় অবতরণ করেছে এবং পরে হুথি প্রতিনিধিদলকে নিয়ে তেহরানে ফিরে গেছে।
তবে হুথিদের অভিযোগ ও হুমকির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। পাশাপাশি, হুথিদের দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন তারেক রহমান
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- • অবশেষে এইচএসসি পরীক্ষার হলে বসলেন সেই সুমাইয়া
- • সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৬টি নতুন নির্দেশনা
- • সৌদিকে ভয়াবহ হামলার হুমকি হুথিদের
- • হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল
- • স্মার্টফোন বাজারে চমক, দাম কমাল টেকনো
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
- • শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান ও পাকিস্তান
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
