খামেনিকে শেষ শ্রদ্ধায় জনসমুদ্র তেহরানে, লাল পতাকায় প্রতিশোধের বার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ১৪:৪৯
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ উপলক্ষে রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদ ও আশপাশের সড়কগুলো লাখো মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছে।
ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীতে বিপুলসংখ্যক মানুষ সমবেত হয়েছেন। তাদের জন্য গ্র্যান্ড মোসাল্লা মসজিদের প্রবেশদ্বার উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
খামেনির কফিনে আরবি ভাষায় ‘صلى الله عليك يا أبا عبد الله’ বাক্যটি লেখা রয়েছে। এর বাংলা অর্থ, ‘আল্লাহ আপনার ওপর রহমত বর্ষণ করুন, হে আবা আবদিল্লাহ।’
‘আবা আবদিল্লাহ’ (আবু আবদিল্লাহ) হলো ইমাম হুসাইনের (রা.) একটি সুপরিচিত উপাধি। শিয়া ধর্মীয় ঐতিহ্যে কারবালার স্মরণে এবং বিভিন্ন রাষ্ট্রীয়, সামরিক ও শোকানুষ্ঠানে এ ধরনের বাক্য বহুল ব্যবহৃত হয়।
এদিকে, খামেনির শেষকৃত্যে অংশ নেওয়া বহু মানুষের হাতে লাল পতাকা দেখা গেছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ এসলামির মতে, এই লাল পতাকা প্রতীকীভাবে প্রতিশোধের আহ্বান বহন করে।
তিনি বলেন, খামেনির সমর্থকরা এ পতাকার মাধ্যমে তার হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার আহ্বান জানাচ্ছেন।
অন্যদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সতর্ক করে জানিয়েছে, জানাজা ও দাফন অনুষ্ঠান চলাকালে কোনো ধরনের হামলা হলে তার কঠোর জবাব দেওয়া হবে।
আরও পড়ুন
- • ‘৫ আগস্টের অর্জন সবার, কোনো ব্যক্তি বা দলের নয়’: প্রধানমন্ত্রী
- • আবহাওয়ার কারণে এক ঘণ্টা পিছোতে পারে ব্রাজিল নরওয়ে ম্যাচ
- • মুশফিককে কোচিংয়ে আনতে চায় বিসিবি
- • তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, কারাগারে ভ্যানচালক
- • বিয়ের জন্য আপনি প্রস্তুত কি না,তা জানিয়ে দেবে এই ১৪ টি লক্ষণ
- • খামেনিকে শেষ শ্রদ্ধায় জনসমুদ্র তেহরানে, লাল পতাকায় প্রতিশোধের বার্তা
- • রাজধানীতে আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
- • খামেনির রাষ্ট্রীয় জানাজার মাঝেই ট্রাম্পের বিতর্কিত মন্তব্য
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
- • শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান ও পাকিস্তান
