খামেনির জানাজায় অংশ না নিতে বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের চাপের দাবি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ১১:৩২
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বিভিন্ন দেশকে অংশ না নিতে যুক্তরাষ্ট্র কূটনৈতিক চাপ প্রয়োগ করেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তাসনিমের প্রতিবেদনে এক জ্যেষ্ঠ ইরানি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, গত পাঁচ দিনে বিভিন্ন দেশের সরকারকে জানাজায় প্রতিনিধি না পাঠাতে নিরুৎসাহিত করার চেষ্টা চালায় ওয়াশিংটন। এতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতেরা সম্পৃক্ত ছিলেন বলেও দাবি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২৬ জুন মার্কো রুবিও বিশ্বের বিভিন্ন দেশে থাকা মার্কিন দূতাবাস ও কূটনৈতিক মিশনের উদ্দেশে একটি গোপন নির্দেশনা জারি করেন। এতে স্বাগতিক দেশগুলোর কর্মকর্তাদের বোঝাতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সক্ষমতা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। জানাজায় অংশগ্রহণকে যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে ‘অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে বিবেচনা করা হতে পারে বলেও ওই নির্দেশনায় উল্লেখ ছিল বলে দাবি তাসনিমের।
বার্তা সংস্থাটি আরও দাবি করেছে, কয়েকটি দেশকে উন্নয়ন সহায়তা কমিয়ে দেওয়া বা স্থগিত রাখার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই আরব কূটনীতিকের বরাত দিয়ে তাসনিম জানিয়েছে, মার্কো রুবিও ব্যক্তিগতভাবে অন্তত পাঁচটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে জানাজায় অংশ না নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আফ্রিকার কয়েকটি দেশের ক্ষেত্রেও অনুরূপ বার্তা দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তাসনিমের দাবি, যুক্তরাষ্ট্রের এই কূটনৈতিক তৎপরতার ফলে অন্তত ১৩টি দেশ শেষ পর্যন্ত জানাজায় প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে আসে। এর মধ্যে পূর্ব ইউরোপ, আফ্রিকা, পারস্য উপসাগরীয় অঞ্চল ও পূর্ব এশিয়ার কয়েকটি দেশ রয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের এই প্রচেষ্টা সত্ত্বেও ১০০টির বেশি দেশের প্রতিনিধি খামেনির জানাজায় অংশ নিয়েছেন বলে দাবি করেছে ইরানি বার্তা সংস্থাটি। তাদের ভাষ্য, এটি খামেনির প্রতি আন্তর্জাতিক শ্রদ্ধা এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টার সীমিত প্রভাবের প্রতিফলন।
এদিকে ইরানি কর্মকর্তারা জানাজার সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যেকোনো ধরনের উসকানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
তাসনিমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, কয়েক দিনব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের অংশ হিসেবে তেহরানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হবে। পরে তাঁকে দাফনের জন্য মাশহাদে ইমাম রেজার মাজারসংলগ্ন এলাকায় নেওয়া হবে।
আরও পড়ুন
- • আজ বিশ্ব কাঁঠাল দিবস
- • ৯০ দিনের মজুতের লক্ষ্যে প্রায় ৫ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে সরকার
- • ব্যারিস্টার ফুয়াদকে লিগ্যাল নোটিশ, ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার দাবি
- • ‘দানের মতো’ মার্কিন সহায়তা ধাপে ধাপে বন্ধ করতে চান নেতানিয়াহু
- • রেলের আধুনিকায়নে বড় পরিকল্পনা, বাড়ছে কোচ-লোকোমোটিভ
- • আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের নিন্দা জানাল বাংলাদেশ
- • খামেনির জানাজায় অংশ না নিতে বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের চাপের দাবি
- • ঘানার তান্ত্রিকের ব্যবসায় লাল বাতি জ্বালাল মেসি
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
- • শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান ও পাকিস্তান
