০৪ জুলাই ২০২৬, শনিবার, ১১:৩২

শিরোনাম
সরকারি চাকরিতে বেতন বৃদ্ধি: মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ অর্থনীতিবিদদের বাংলাদেশের গম আমদানির সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে আর্জেন্টিনা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আজ স্মরণসভা, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল ১৫০ সামরিক কর্মকর্তার পদোন্নতি-সুবিধা ঘোষণা নতুন বেতন কাঠামো নিয়ে যা জানাল সরকার এআই যুগেও নৈতিক সাংবাদিকতার তাগিদ তথ্যমন্ত্রীর

ইরানের তেল নেওয়ার কথা ভাবছে জাপান

ইরানের তেল নেওয়ার কথা ভাবছে জাপান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ১০:০৬

প্রায় সাত বছর পর আবারও ইরান থেকে অপরিশোধিত তেল আমদানির বিষয়ে আলোচনা শুরু করেছে জাপান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ২২ জুন ইরানের ওপর ৬০ দিনের নিষেধাজ্ঞা শিথিল করার পর তেহরান জাপানের কয়েকটি কোম্পানির সঙ্গে তেল রপ্তানি পুনরায় শুরু করার বিষয়ে আলোচনা করছে।

সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, জাপানের তিনটি কোম্পানি ২০১৯ সালের পর প্রথমবারের মতো ইরানের তেল কেনার বিষয়টি বিবেচনা করছে। তবে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, তারা এ ধরনের কোনো আলোচনার বিষয়ে অবগত নয়। ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার পর নিষেধাজ্ঞার কারণে জাপানসহ কয়েকটি দেশে ইরানের তেল রপ্তানি বন্ধ হয়ে যায়। বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের চলমান আলোচনায় নিষেধাজ্ঞা শিথিল, জব্দ করা ইরানি সম্পদ ছাড় এবং হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।

আরও পড়ুন