সরকারি চাকরিতে বেতন বৃদ্ধি: মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ অর্থনীতিবিদদের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ১১:০৭
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তে সরকারের বার্ষিক ব্যয় প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা বাড়তে পারে। তবে এ সিদ্ধান্তের প্রভাবে মূল্যস্ফীতি, আয়বৈষম্য এবং বেসরকারি চাকরিজীবীদের ওপর সম্ভাব্য চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদেরা।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, দেশে মোট চাকরিজীবীর সংখ্যা প্রায় ৬ কোটি ৯১ লাখ। এর মধ্যে বেসরকারি খাতে কর্মরত প্রায় ৪ কোটি ৫৯ লাখ মানুষ। অন্যদিকে সরকারি চাকরিজীবীর সংখ্যা প্রায় ১৪ লাখ, যা মোট চাকরিজীবীর প্রায় ৪ দশমিক ৭ শতাংশ।
নতুন বেতন কাঠামোর আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লেও বেসরকারি খাতের কর্মীদের জন্য এখন পর্যন্ত কোনো পদক্ষেপের ঘোষণা আসেনি। এ কারণে জীবনযাত্রার ব্যয় আরও বাড়লে তা সামাল দেওয়া কঠিন হতে পারে বলে আশঙ্কা করছেন অনেক বেসরকারি চাকরিজীবী।
বাণিজ্য মন্ত্রণালয়ের দশম গ্রেডের কর্মকর্তা শওকত হোসেন বলেন, নতুন পে-স্কেলে তাঁর বেতন উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। এতে দীর্ঘদিনের আর্থিক চাপ কিছুটা কমবে বলে তিনি আশা করছেন।
অন্যদিকে মতিঝিলের একটি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপক ইনামুল হকের ভাষ্য, দীর্ঘ ১০ বছরের চাকরিজীবনে তাঁর বেতন খুব বেশি বাড়েনি। মূল্যস্ফীতির বর্তমান পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লেও বেসরকারি কর্মীদের জন্য কোনো উদ্যোগ না থাকায় তিনি উদ্বিগ্ন।
অর্থনীতিবিদেরা বলছেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি আয়বৈষম্য আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে সরকারি চাকরির বড় অংশ শহরকেন্দ্রিক হওয়ায় শহর ও গ্রামের মধ্যে আয়ের ব্যবধান আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
অর্থনীতিবিদ শাহাদাত হোসেন সিদ্দিকী বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির প্রভাব বাজার, মানুষের জীবনযাত্রা এবং সামগ্রিক অর্থনীতিতে পড়বে। এ পরিস্থিতি মোকাবিলা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে।
বিশেষজ্ঞদের মতে, নতুন পে-স্কেল বাস্তবায়নে সরকারের বার্ষিক ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়বে। তাই বেসরকারি খাতের কর্মীদের স্বার্থ ও ক্রয়ক্ষমতা রক্ষায় প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ নেওয়াও সমান গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন
- • আজ বিশ্ব কাঁঠাল দিবস
- • ৯০ দিনের মজুতের লক্ষ্যে প্রায় ৫ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে সরকার
- • ব্যারিস্টার ফুয়াদকে লিগ্যাল নোটিশ, ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার দাবি
- • ‘দানের মতো’ মার্কিন সহায়তা ধাপে ধাপে বন্ধ করতে চান নেতানিয়াহু
- • রেলের আধুনিকায়নে বড় পরিকল্পনা, বাড়ছে কোচ-লোকোমোটিভ
- • আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের নিন্দা জানাল বাংলাদেশ
- • খামেনির জানাজায় অংশ না নিতে বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের চাপের দাবি
- • ঘানার তান্ত্রিকের ব্যবসায় লাল বাতি জ্বালাল মেসি
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
- • শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান ও পাকিস্তান
