ঘানার তান্ত্রিকের ব্যবসায় লাল বাতি জ্বালাল মেসি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ১১:১১
২০২৬ বিশ্বকাপে বিভিন্ন ভবিষ্যদ্বাণী করে আলোচনায় আসা ঘানার স্বঘোষিত তান্ত্রিক নানা কওয়াকু বোনসামের আরেকটি ভবিষ্যদ্বাণী এবার মিলল না। কেপ ভার্দের কাছে আর্জেন্টিনা হেরে বিদায় নেবে বলে দাবি করেছিলেন তিনি। কিন্তু রুদ্ধশ্বাস লড়াইয়ে ৩–২ গোলে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
বিশ্বকাপ চলাকালে নানা কওয়াকু বোনসাম কয়েকটি ম্যাচের ফল নিয়ে দেওয়া মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় ছিলেন। এর আগে তিনি দাবি করেছিলেন, তাঁর অভিশাপের কারণে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন ঘানার বিপক্ষে গোল করতে পারবেন না। ওই ম্যাচে কেইন গোল না করায় তাঁর সেই দাবি নতুন করে আলোচনায় আসে।
পরে তিনি রাউন্ড অব ৩২–এ পর্তুগালের কাছে ক্রোয়েশিয়ার হারের পূর্বাভাসও দিয়েছিলেন, যা মিলে যায়। এরপর আরও বড় দাবি করে বসেন বোনসাম। তাঁর ভাষ্য ছিল, বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দের কাছে হেরে বিদায় নেবে আর্জেন্টিনা।
এই মন্তব্য নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ এটিকে নিছক কৌতুক হিসেবে দেখেছেন, আবার কেউ সামাজিক মাধ্যমে তাঁর কথাকে গুরুত্বও দিয়েছেন।
তবে মাঠের লড়াইয়ে বোনসামের সেই ভবিষ্যদ্বাণী টেকেনি। অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াই শেষে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা।
ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে নিয়ে বোনসামের একটি পোস্টও নজর কাড়ে। সেখানে তিনি আর্জেন্টাইন অধিনায়কের প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেন। ফলে কেপ ভার্দের জয় নিয়ে তাঁর আগের দৃঢ় অবস্থানের সঙ্গে এই বার্তা মিলিয়ে নতুন করে আলোচনা শুরু হয় সামাজিক মাধ্যমে।
আরও পড়ুন
- • আজ বিশ্ব কাঁঠাল দিবস
- • ৯০ দিনের মজুতের লক্ষ্যে প্রায় ৫ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে সরকার
- • ব্যারিস্টার ফুয়াদকে লিগ্যাল নোটিশ, ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার দাবি
- • ‘দানের মতো’ মার্কিন সহায়তা ধাপে ধাপে বন্ধ করতে চান নেতানিয়াহু
- • রেলের আধুনিকায়নে বড় পরিকল্পনা, বাড়ছে কোচ-লোকোমোটিভ
- • আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের নিন্দা জানাল বাংলাদেশ
- • খামেনির জানাজায় অংশ না নিতে বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের চাপের দাবি
- • ঘানার তান্ত্রিকের ব্যবসায় লাল বাতি জ্বালাল মেসি
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
- • শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান ও পাকিস্তান
