৯০ দিনের মজুতের লক্ষ্যে প্রায় ৫ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে সরকার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ১২:১৩
দেশে জ্বালানি তেলের মজুত ৯০ দিনে উন্নীত করার লক্ষ্যে আরও ৪ লাখ ৮০ হাজার টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে ৩ লাখ ৯০ হাজার টন ডিজেল (গ্যাস অয়েল) এবং ৯০ হাজার টন জেট ফুয়েল। এই তেল কিনতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৬৭২ কোটি ৬৬ লাখ টাকা।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে জ্বালানি তেল কিনবে। সম্প্রতি সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছে।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, দেশের চাহিদা বিবেচনায় সরকার সাধারণত প্রতি ছয় মাস পরপর ডিজেল ও জেট ফুয়েল আমদানি করে। জুন থেকে আগস্ট সময়ের চাহিদা পূরণে বিপিসির পাঠানো প্রস্তাব অনুমোদনের পর প্রশাসনিক ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন বিপিসি সরবরাহকারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ (নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড) দেবে। এরপর সরবরাহ শুরু হবে।
বিপিসির ব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) মো. মিজানুর রহমান বলেন, সরবরাহকারী প্রতিষ্ঠানকে ইতিমধ্যে কার্যাদেশ দেওয়া হয়েছে। চূড়ান্ত চুক্তি সম্পন্ন হলে দ্রুত জ্বালানি তেল সরবরাহ শুরু হবে।
বিপিসির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ৬০ দিনের জ্বালানি তেলের মজুত রয়েছে। সরকারের লক্ষ্য ধাপে ধাপে এই মজুত ৯০ দিনে উন্নীত করা।
গত ২৪ মে জ্বালানি বিভাগে পাঠানো বিপিসির প্রস্তাবে জুন–আগস্ট সময়ের জন্য সর্বোচ্চ ৩ লাখ ৯০ হাজার টন ডিজেল ও ৯০ হাজার টন জেট ফুয়েল আমদানির পরিকল্পনার কথা বলা হয়। সোনালী ব্যাংকের ১৩ মে নির্ধারিত ডলার বিনিময় হার (প্রতি ডলার ১২৩ দশমিক ২৫ টাকা) অনুযায়ী এই আমদানির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি ২৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৬৭২ কোটি ৬৬ লাখ টাকা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও ডলারের বিনিময় হারের পরিবর্তনের কারণে চূড়ান্ত ব্যয়ে কিছুটা তারতম্য হতে পারে।
জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে বর্তমানে জ্বালানি তেলের সরবরাহে কোনো ঘাটতি নেই। বিদ্যমান মজুত দিয়ে আগামী প্রায় ৬০ দিনের চাহিদা পূরণ সম্ভব। পাশাপাশি দীর্ঘমেয়াদে সরবরাহ নিরাপদ রাখতে মজুত সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন
- • আওয়ামী লীগ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- • আওয়ামী লীগ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- • জুলাই আন্দোলন নিয়ে ‘অপপ্রচারের’ অভিযোগ, শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- • তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান, অতিথি থাকবেন ১০০–১৫০ জন
- • ফিলিস্তিনের আরও বিপুল এলাকা দখলের অনুমোদন ইসরায়েলের
- • শেষ ষোলোয় কে কার মুখোমুখি
- • আজ বিশ্ব কাঁঠাল দিবস
- • ৯০ দিনের মজুতের লক্ষ্যে প্রায় ৫ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে সরকার
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
- • শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান ও পাকিস্তান
