০৪ জুলাই ২০২৬, শনিবার, ১৫:১০

শিরোনাম
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে নতুন নির্বাহী পরিচালক নিয়োগ ৯০ দিনের মজুতের লক্ষ্যে প্রায় ৫ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে সরকার রেলের আধুনিকায়নে বড় পরিকল্পনা, বাড়ছে কোচ-লোকোমোটিভ সরকারি চাকরিতে বেতন বৃদ্ধি: মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ অর্থনীতিবিদদের বাংলাদেশের গম আমদানির সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে আর্জেন্টিনা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আজ স্মরণসভা, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল

জুলাই আন্দোলন নিয়ে ‘অপপ্রচারের’ অভিযোগ, শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

জুলাই আন্দোলন নিয়ে ‘অপপ্রচারের’ অভিযোগ, শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ১৩:৪৩

জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকালে রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ) নামের একটি সংগঠনের তিন প্রতিনিধি এ অভিযোগ জমা দেন।

শুক্রবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই স্বপন। তিনি জানান, প্রথমে অভিযোগকারীরা মামলা করতে চাইলেও পরে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগটি তদন্তের দায়িত্ব এসআই রায়হানকে দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, তদন্তের অংশ হিসেবে অভিযোগে উল্লেখ করা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও ভিডিও যাচাইয়ের জন্য বিষয়টি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার বিভাগে পাঠানো হয়েছে। সেখানে সংশ্লিষ্ট লিংকগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

শাহবাগ থানা সূত্রে জানা গেছে, রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে জমা দেওয়া অভিযোগে জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বক্তব্য ও পোস্ট তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

অভিযোগপত্রে রাষ্ট্র সংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্যসচিব আনম আয়াস, তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ আলম বাদশার স্বাক্ষর রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু সম্প্রতি কয়েকজন ব্যক্তি আন্দোলন, এর স্মৃতিচিহ্ন এবং অংশগ্রহণকারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ডে জড়িয়েছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, শান্তা ফারজানা জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন বলে দাবি করা হয়েছে, যা শহীদদের স্মৃতির প্রতি অবমাননাকর বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওবার্তায় জুলাই আন্দোলনকে পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপন করেছেন এবং আন্দোলন ও রাষ্ট্র সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন।

অন্যদিকে মাহিয়া মাহির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তি ও সংগঠনগুলোকে কটাক্ষ করেছেন এবং তাদের অভিনয়ের সঙ্গে তুলনা করে হেয় করেছেন।

অভিযোগকারীরা তিনজনের বিরুদ্ধে বিষয়গুলো তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন