জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আজ স্মরণসভা, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ১০:১৫
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণে আজ শনিবার (৪ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্মরণসভার আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৩ জুলাই) বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’র যৌথ উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণের কথা রয়েছে।
এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৯ দিনের কর্মসূচির শেষ দিন আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ছাত্র সমাবেশেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার এ কর্মসূচি ঘোষণা করে বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। বিভিন্ন কর্মসূচি শেষে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশের মাধ্যমে এর সমাপ্তি ঘটবে।
আরও পড়ুন
- • খামেনির জানাজায় অংশ না নিতে বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের চাপের দাবি
- • ঘানার তান্ত্রিকের ব্যবসায় লাল বাতি জ্বালাল মেসি
- • সরকারি চাকরিতে বেতন বৃদ্ধি: মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ অর্থনীতিবিদদের
- • সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, সন্ধ্যার পর বৃষ্টির আভাস
- • রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা, ৯ অঞ্চলের নদীবন্দরে সতর্কবার্তা
- • রেকর্ড তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, বাড়ছে মৃত্যুর মিছিল
- • আজ খামেনিকে শ্রদ্ধা জানাতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত গ্র্যান্ড মোসাল্লা মসজিদ
- • বাংলাদেশের গম আমদানির সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে আর্জেন্টিনা
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
- • শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান ও পাকিস্তান
