আজ খামেনিকে শ্রদ্ধা জানাতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত গ্র্যান্ড মোসাল্লা মসজিদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ১০:৩৯
ইরানের রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে রাখা হয়েছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ। আজ শনিবার (৪ জুলাই) সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মসজিদ প্রাঙ্গণ উন্মুক্ত করা হবে। এ তথ্য জানিয়েছে বিবিসি।
ধারণা করা হচ্ছে, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে এক কোটিরও বেশি মানুষের সমাগম ঘটতে পারে। পাশাপাশি বিশ্বের অন্তত ১০০টি দেশের প্রতিনিধি এই শোকানুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, তেহরান, কোম এবং ইরাকের কারবালা ও নাজাফসহ মোট পাঁচটি শহরে আয়োজিত শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় প্রায় দুই কোটি মানুষের অংশগ্রহণ হতে পারে।
এর আগে বৃহস্পতিবার রাজধানীর ইমাম খোমেনি হুসেইনিয়ায় খামেনির কফিন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এ সময় প্রথমবারের মতো প্রকাশ্যে আনা হয় তার মরদেহ। একই সঙ্গে তার পরিবারের কয়েকজন সদস্যের মরদেহও সেখানে রাখা হয়। ইরানের দাবি, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন।
শুক্রবার বিভিন্ন দেশের প্রতিনিধি, কূটনীতিক এবং ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশের পক্ষ থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং বিরোধী দলের প্রতিনিধিরাও শ্রদ্ধা জানান।
তেহরান, কোম এবং ইরাকের কারবালা ও নাজাফে জানাজার আনুষ্ঠানিকতা শেষে আগামী ৯ জুলাই খামেনির জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হবে।
আরও পড়ুন
- • ‘দানের মতো’ মার্কিন সহায়তা ধাপে ধাপে বন্ধ করতে চান নেতানিয়াহু
- • রেলের আধুনিকায়নে বড় পরিকল্পনা, বাড়ছে কোচ-লোকোমোটিভ
- • আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের নিন্দা জানাল বাংলাদেশ
- • খামেনির জানাজায় অংশ না নিতে বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের চাপের দাবি
- • ঘানার তান্ত্রিকের ব্যবসায় লাল বাতি জ্বালাল মেসি
- • সরকারি চাকরিতে বেতন বৃদ্ধি: মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ অর্থনীতিবিদদের
- • সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, সন্ধ্যার পর বৃষ্টির আভাস
- • রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা, ৯ অঞ্চলের নদীবন্দরে সতর্কবার্তা
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
- • শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান ও পাকিস্তান
