০৪ জুলাই ২০২৬, শনিবার, ১৩:০৬

শিরোনাম
৯০ দিনের মজুতের লক্ষ্যে প্রায় ৫ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে সরকার রেলের আধুনিকায়নে বড় পরিকল্পনা, বাড়ছে কোচ-লোকোমোটিভ সরকারি চাকরিতে বেতন বৃদ্ধি: মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ অর্থনীতিবিদদের বাংলাদেশের গম আমদানির সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে আর্জেন্টিনা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আজ স্মরণসভা, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল ১৫০ সামরিক কর্মকর্তার পদোন্নতি-সুবিধা ঘোষণা

আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের নিন্দা জানাল বাংলাদেশ

আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের নিন্দা জানাল বাংলাদেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ১১:৪০

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন উপলক্ষে আজ শনিবার থেকে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠান। এদিকে তাঁর হত্যাকাণ্ডের চার মাস পর এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার তেহরানে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানান। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর ‘নৃশংস হত্যাকাণ্ডের’ নিন্দা জানান। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরানের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের সমবেদনা ও সংহতি প্রকাশ করেন।

আল জাজিরা, এএফপি ও সিএনএনের খবরে বলা হয়েছে, খামেনির জানাজা ও দাফনকে কেন্দ্র করে ইরান ও ইরাকের পাঁচটি শহরে ছয় দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। তেহরানের আশা, এতে প্রায় দুই কোটি মানুষ অংশ নেবেন। এটি দেশটির ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে পরিণত হতে পারে।

আজ তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদ কমপ্লেক্সে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হবে। সোমবার রাজধানীতে শোকযাত্রা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ নেওয়া হবে কোম, ইরাকের নাজাফ ও কারবালা হয়ে মাশহাদে। বৃহস্পতিবার ইমাম রেজার মাজারসংলগ্ন এলাকায় তাঁকে দাফন করা হবে।

ইরানি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, জানাজা উপলক্ষে তেহরানে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে ২ হাজার ৫০০ অ্যাম্বুলেন্স, ২১টি হেলিকপ্টার, ১০০টি ড্রোন এবং হাজারো উদ্ধারকর্মী। রাজধানীর বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হবে এবং যান চলাচলেও বিশেষ বিধিনিষেধ থাকবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, জানাজায় ১০০টির বেশি দেশের প্রতিনিধি অংশ নিতে পারেন। এতে আটজন রাষ্ট্রপ্রধান, ১২ জন পার্লামেন্ট স্পিকার এবং প্রায় ১৪ হাজার সাংবাদিক উপস্থিত থাকার কথা রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হন বলে ইরান দাবি করে। ওই ঘটনার পর বাংলাদেশের প্রথম প্রতিক্রিয়ায় পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানানো হলেও খামেনির হত্যার বিষয়টি আলাদাভাবে উল্লেখ করা হয়নি। পরে ২ মার্চ দেওয়া এক বিবৃতিতে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছিল ঢাকা। এবার প্রথমবারের মতো তাঁর হত্যাকাণ্ডেরও নিন্দা জানাল বাংলাদেশ।

আরও পড়ুন